সময় কলকাতা ডেস্ক:- গত ডিসেম্বরে বন্দুকের বাঁট দিয়ে বাগুইআটির প্রোমোটার কিশোর হালদারের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর দলবলের বিরুদ্ধে। তৃণমূলের সেই গুনধর তোলাবাজ কাউন্সিলর এখনও ফেরার। এরই মধ্যে আবার ওই প্রোমোটার কে এবার খুনের হুমকি দেওয়া হল!
প্রোমোটার কিশোর হালদার জানিয়েছেন, ৩ জানুয়ারি বারাসাত আদালত থেকে তিনি যখন বেরিয়ে নিজের আইনজীবীর কাছে যাচ্ছিলেন সেই সময় তিনি লক্ষ্য করেন, কয়েকজন তাঁর ছবি তুলছেন, ভিডিও করছেন। অভিযোগ, এরপরেই তাঁরা কাছে এসে অকথ্য গালিগালাজ করতে থাকেন ছবি তুলছিলেন যারা। এমনকি হুমকি দিয়ে বলেন, ‘হাল্কা মাথা ফেটেছে। এবার পুরো মুন্ডুটাই উড়িয়ে দেব।’ আদালত চত্বরে দাঁড়িয়ে এইভাবে প্রাণনাশের হুমকিতে যথেষ্ট আতঙ্কিত ওই প্রোমোটার কিশোর হালদার। এখনও পুলিশ তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী কে ধরতে পারে নি। তার মধ্যে তার অনুগামীদের এই ধরনের হুমকি যথেষ্টই চিন্তা বাড়িয়েছে প্রোমোটারের পরিবারের।
বারাসাত থানায় অভিযোগ দায়ের করেছেন প্রোমোটার কিশোর হালদার। এর আগে তাঁর কাছে ৫০ লক্ষ টাকা তোলা চেয়েছিল তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। ২৩ লক্ষ টাকা দিয়েছিলেন প্রোমোটার। কিন্তু বাকি টাকা না দেওয়ায়, নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়। প্রোমোটার জোর করে কাজ শুরু করায়, কাউন্সিলরের অনুগামীরা এসে বেধড়ক মারধর করে তাঁকে। বন্ধুকের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?