Home » দিল্লির আমন্ত্রণে রাজ্য থেকে সাধারণতন্ত্র দিবসে ‘আদিবাসী অতিথি’ পাঠাচ্ছে বাংলা

দিল্লির আমন্ত্রণে রাজ্য থেকে সাধারণতন্ত্র দিবসে ‘আদিবাসী অতিথি’ পাঠাচ্ছে বাংলা

সময় কলকাতা ডেস্ক:- ‘আদিবাসী অতিথি’ হিসেবে সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে উপস্থিত থাকছেন দেবু টুডু ও বীরবাহা সোরেন টুডু। কেন্দ্রের আমন্ত্রণে দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে এই রাজ্য থেকে প্রতিনিধিত্ব করবেন তারা । কেন্দ্রের আদিবাসী বিষয়ক মন্ত্রকের আমন্ত্রণে রাজ্য থেকে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন তাঁরা। তাঁদের সঙ্গে লিয়াজঁ অফিসার হিসেবে থাকবেন দিলীপ মার্ডি।

জানা গিয়েছে, সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের দুইজন করে আদিবাসী অতিথিকে পাঠানোর জন্য সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছিল আদিবাসী বিষয়ক মন্ত্রক। রাজ্যের তরফে দেবু টুডু ও বীরবাহা সোরেন টুডুকে মনোনীত করা হয়েছে। আদিবাসী উন্নয়ন দপ্তরের ডেপুটি সেক্রেটারি অরূপকুমার দে আদিবাসী বিষয়ক মন্ত্রককে চিঠি দিয়ে এই দুইজনের নাম ও লিয়াজঁ অফিসারের নাম জানিয়ে দিয়েছেন।

দেবু টুডু পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি ও বর্তমানে তৃণমূলের আদিবাসী সেলের রাজ্যের অন্যতম নেতা। সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগদানের সুযোগ পেয়ে খুশি তিনি। তিনি বলেন, “রাজ্য সরকার দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিচ্ছে। সেখানে আমাদের অতিথি হিসেবে যোগদানের সুযোগ করে দিয়েছে রাজ্য সরকার। তার জন্য আমরা কৃতজ্ঞ। আমরা দুইজন অতিথি হিসেবে যাব। আমাদের সঙ্গে একজন লিয়াজঁ অফিসারও থাকবেন।”

About Post Author