Home » পূর্ণ কুম্ভ ঘিরে প্রয়াগরাজে সাজো সাজো রব

পূর্ণ কুম্ভ ঘিরে প্রয়াগরাজে সাজো সাজো রব

সময় কলকাতা ডেস্ক:-পূর্ণ কুম্ভ ঘিরে প্রয়াগরাজে সাজো সাজো রব।১২ বছর পর ফের পূর্ন কুম্ভ। আর সেই পূর্ণ কুম্ভ ঘিরে এবার সাজো সাজো রব প্রয়াগরাজে। আগে নাম ছিল এলাহাবাদ। সঠিক উচ্চারণে ইলাহা বাদ। সম্রাট আকবর দ্বিন-ইলাহী প্রবর্তন করেছিলেন সেই স্মৃতিতে এই জায়গার নাম হয়েছিল ইলাহাবাদ। পরিবর্তিত জমানায় নাম পরিবর্তন হয়ে এখন নাম প্রয়াগরাজ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিন্দুত্বের আইকন আদিত্যনাথ যোগী। যোগীর রাজ্যে আসর বসছে পূর্ণ কুম্ভের ‌। পুরান মতে, সমুদ্র মন্থন এর পর যখন অমৃত উঠেছিল, দেবতারা তখন দানবদের ফাঁকি দিয়ে অমৃত নিয়ে পালানোর সময়, চার জায়গায় অমৃতের হাঁড়ি নামিয়েছিল পৃথিবীতে। হরিদ্বার প্রয়াগরাজ নাসিক এবং উজ্জয়িনী।

যদিও গবেষকদের মতে আদিতে হরিদ্বার এবং উজ্জয়িনীতে একমাত্র মাঘ মাসের এই মেলা হত। নাসিক এবং উজ্জয়নী যোগ হয় মারাঠাদের ভারতীয় রাজনীতিতে তবে ,ইতিহাসের সাত কাহন  যাইহোক যোগীর রাজ্যে পূর্ণ কুম্ভঘিরে এবার সাজে সাজে রব। আগামী বিধানসভা নির্বাচনের আগে আদিত্যনাথ যোগী নিজেকে হিন্দুত্বের ম্যাসকট হিসেবে তুলে ধরতে আরও একবার মরিয়া। হলে ঢালাও আয়োজনে কোন ত্রুটি নেই ।

ইতিমধ্যে হাজার হাজার তাঁবু বসানোর কাজ চলছে। স্নানের সময় জলের যাতে কোন অভাব না হয় সেদিকেও সতর্ক নজর। পুলিশ বাহিনী ছাড়াও আকাশে উঠবে ড্রোন। গোটা মেলাকে নজরবন্দী রাখতে বসছে সিসিটিভি ক্যামেরা। জায়গায় জায়গায় কন্ট্রোল রুম। কারণ পৃথিবীর বৃহত্তম ইভেন্টে কুম্ভ মেলায়, কয়েক কোটি মানুষ আসেন।                এবার সাইশ্নান হবে ৬ দফায়। প্রথম দুদিনের শাহি স্নান রয়েছে ১৩ জানুয়ারিও ১৪ই জানুয়ারি। তারপর শাহি স্নান ২৯ জানুয়ারি। বাকি তিনটি শাহি  স্নান , বসন্ত পঞ্চমীর দিন ২রা ফেব্রুয়ারি,   মাঘ পূর্ণিমার দিন ১২ই ফেব্রুয়ারি এবং মহা শিবরাত্রির দিন ২৬ শে ফেব্রুয়ারি। এই মহাযজ্ঞ নির্ভীক নিয়ে সমাপন করা এখন যৌগিক প্রশাসনের সামনে চ্যালেঞ্জ।

About Post Author