Home » কমিউনিস্ট চিনের ভয়ে আমেরিকাতেও বন্ধ হয়ে যাচ্ছে টিকটক?

কমিউনিস্ট চিনের ভয়ে আমেরিকাতেও বন্ধ হয়ে যাচ্ছে টিকটক?

সময় কলকাতা,নিজস্ব সংবাদদাতা: মার্কিন যুক্তরাষ্ট্রে বাইডেন প্রেসিডেন্টের পদ ছাড়বার আগে কংগ্রেসের পাশ হওয়া বিল অনুমোদন করে দিয়ে গেছেন। সেই বিল অনুযায়ী আগামী ১০ ই জানুয়ারি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ হয়ে যাওয়ার কথা । মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি সে দেশে টিকটক চালু রাখতে গেলে টিকটকের এর মূল কোম্পানি বাইট ড্যান্সের মালিকানা থেকে চিনা শেয়ার সরিয়ে দিতে হবে।

যদিও দেশের সর্বোচ্চ আদালতে টিকটক কর্তৃপক্ষ বাইডেনের এই নির্দেশনামাকে চ্যালেঞ্জ করেছেন। যেটা চিত্রাকর্ষক সেটা হল, মূলত কমিউনিস্ট চিনের হাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের ব্যক্তিগত তথ্য চলে যাওয়ার ভয়ে এই আইন বলে মার্কিন কংগ্রেস দাবি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ১৭০ মিলিয়ন নাগরিক টিকটক ব্যবহার করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে এটা একটা বড় জনসংখ্যা। মার্কিন কর্তৃপক্ষের বক্তব্য টিকিটকের মালিক চিনা মালিকানায় থাকা বাইট ডান্স। টিকটক অ্যাপ ডাউনলোড করার সুবাদে চিনের কমিউনিস্ট পার্টির কর্তৃপক্ষ সুযোগ পেয়ে যেতে পারে চীনের নাগরিকদের মগজ ধোলাই এর।

মজার কথা মার্কিন যুক্তরাষ্ট্রের বহু পুঁজিপতি চিনের স্পেশাল ইকোনমিক জোনে তাদের উৎপাদন চালু রেখেছেন। চিন ও এখন মাও এর লাইন থেকে বহু দূরে। তারপরও চিনকে নিয়ে মতাদর্শগতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই মাথাব্যথা অনেককে অবাক করেছে। অবশ্য শুধু চিন নয় ইউরোপিয়ান ইউনিয়নের বহু দেশ সরকারি কর্মচারীদের সরকারি কোন ইলেকট্রনিক ডিভাইসে বা সরকারের দেয়া স্মার্টফোনে টিকটক অ্যাপ ডাউনলোড করা নিষিদ্ধ করেছে। সেখানেও ভয়, তথ্য পাচার হয়ে যাওয়ার।

উল্লেখ্য ভারতবর্ষে ২০২০ সালে সীমান্ত সংঘর্ষে ২০ জন ভারতীয় সৈন্যের আচমকা মৃত্যুর পর,ভারতবর্ষ টিকটক সমেত ৫১ টি চীনা অ্যাপ ২০২১ সালে ভারতবর্ষে নিষিদ্ধ করে দেয়। ভারতবর্ষে টিকটক এখনও নিষিদ্ধ রয়েছে। আগে উল্লেখিত হয়েছে টিকটক কর্তৃপক্ষ অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের টিকটক নিষিদ্ধ করবার এই সিদ্ধান্তকে আইনি ভাবে চ্যালেঞ্জ করেছে। তাদের আশা নতুন ভাবে নির্বাচিত রাষ্ট্রপতি ট্রাম্প এ ব্যাপারে নীতিগত কোন পরিবর্তন ঘটালেও ঘটাতে পারেন।

About Post Author