Home » সোনারপুর থেকে গ্রেপ্তার ৫ বাংলাদেশি! শ্রমিক হিসেবে অবৈধভাবে বাংলায় ঢোকার অভিযোগ

সোনারপুর থেকে গ্রেপ্তার ৫ বাংলাদেশি! শ্রমিক হিসেবে অবৈধভাবে বাংলায় ঢোকার অভিযোগ

সময় কলকাতা ডেস্ক:- সব ভালোই চলছিল। পরিস্থিতি পাল্টেছে। বছর খানেক আগে অবৈধভাবে বাংলায় প্রবেশ, তারপর পরিচয় গোপন করে সোনারপুরে বাড়ি ভাড়া নিয়ে, বস্ত্র কারখানার শ্রমিক হিসেবে কাজ করছিল ৫ বাংলাদেশি। ৫ জন বাংলাদেশিকেই গ্রেপ্তার করল সোনারপুর থানার পুলিশ। আর তাতে অনুপ্রবেশ নিয়ে বিপদের আঁচ টের পাচ্ছেন তদন্তকারীরা। এদের জেরা করে সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সোমবার ধৃতদের পেশ করা হয় বারুইপুর আদালতে। আপাতত আদালত তাদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

জানা গিয়েছে, বৈকুণ্ঠপুরের একটি বাড়িতে পরিচয় গোপন করে ভাড়া ছিল ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী। একটি বস্ত্র কারখানায় শ্রমিকের কাজ করত তারা। সকলেই পুরুষ। সম্প্রতি তাদের গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশ। খোঁজখবর নিয়ে জানতে পারে, বছর খানেক আগে ৫ পুরুষ বাংলাদেশ থেকে এসে বৈকুণ্ঠপুরের এই এলাকায় একটি বাড়ি ভাড়া নেয়। তারা কেউ প্রতিবেশীদের সঙ্গে মেশে না। তাই তাদের সম্পর্কে বেশি কেউ কিছু জানেন না। এরপর থেকে পুলিশ তাদের দিকে বাড়তি নজর দেয়। রবিবার রাতে গ্রেপ্তার করা হয় তাদের। যে বাড়িতে ভাড়া থাকত ৫ বাংলাদেশি, তার মালিক আপাতত পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

About Post Author