Home » ফের বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি সেনা স্কুলে! হুমকি ইমেলে আতঙ্ক গুজরাটে

ফের বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি সেনা স্কুলে! হুমকি ইমেলে আতঙ্ক গুজরাটে

ফের বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি সেনা স্কুলে! হুমকি ইমেলে আতঙ্ক গুজরাটে

সময় কলকাতা ডেস্ক:- ফের বোমাতঙ্ক। এবার সেনা স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দুষ্কৃতীদের। গুজরাটের সেনা স্কুলে এহেন হুমকি ইমেল প্রকাশ্যে আসায় রীতিমতো আতঙ্ক ছড়াল। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

গত বছর হুমকি ইমেইল বারবার এসেছে দিল্লি মুম্বাই সহ বিভিন্ন স্কুলে এমনকি সিআরপিএফ হলেও হুমকি মেল আসে। স্কুলের পাশাপাশি দেশের বিভিন্ন বিমানবন্দরে হুমকি ইমেইলের কারণে নাজেহাল হতে হয় প্রশাসনকে। চলতি বছরে এই নিয়ে গুজরাটের দুটি স্কুলে এমন বোমা হামলার হুমকির ঘটনা প্রকাশ্যে এল। গত জানুয়ারি মাসে গুজরাটের বরোদায় একইরকম হুমকি ইমেল পাঠানো হয়। যদিও তল্লাশি চালিয়ে সেখানে কিছুই পাওয়া যায়নি। ইতিমধ্যেই সেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এর মাঝে ফের একই ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে।

প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, এভাবে হুমকি ইমেলের মাধ্যমে অপরাধীরা স্কুলে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছিল। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে পুলিশ। অবশ্য পর পরে এই হুমকি ইমেইলের কারণে তল্লাশি চালানোর পর সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।

জানা গিয়েছে, এই ঘটনা গুজরাটের পোরবন্দরে এক সেনা স্কুলে। ইমেল পাঠিয়ে স্কুল কর্তৃপক্ষকে হুমকি দেওয়া হয়, ‘বোমা মেরে স্কুল উড়িয়ে দেওয়া হবে’। বিষয়টি নজরে পড়তেই পুলিশকে জানায় স্কুল কতৃপক্ষ। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী ও বম্ব স্কোয়াড। পুলিশের তরফে জানানো হয়েছে, স্কুলে হুমকি ইমেলের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই আমরা। দ্রুত স্কুলের পড়ুয়াদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। বম্ব স্কোয়াডের উপস্থিতিতে গোটা স্কুলে তল্লাশি চালানো হয়। যদিও সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।

About Post Author