সময় কলকাতা ডেস্ক:- জয়নগরে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার এক ব্যক্তি। ধৃতের নাম সাব্বির শেখ। ঘটনায় আর কারা জড়িয়ে আছে, সেই বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সরস্বতী পুজোর দিন দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের জাঙ্গালিয়া গ্রামে ওই মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
ধৃত ব্যক্তির সঙ্গে ওই মহিলার দীর্ঘদিনের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ধৃতকে জেরা করে আরও একাধিক তথ্য সামনে আসবে বলে মনে করছে পুলিশ। ওই মহিলা মগরাহাটের বাসিন্দা। গ্রামবাসীদের প্রশ্ন, ওই মহিলার সঙ্গে ধৃত যুবকের দীর্ঘদিনের সম্পর্ক। তাহলে কেন ধর্ষণের মত ঘটনা ঘটলো ? তাহলে কি সম্প্রতি দূরত্ব তৈরি হয়েছিল দুজনের মধ্যে? এইসবেরই উত্তর খুঁজছে পুলিশ। জানা গিয়েছে, ওই বধূই উদ্ধারের পর হাসপাতালে সাব্বিরের নাম বলেছিলেন। তারপরই পুলিশ সাব্বিরের খোঁজে তল্লাশি শুরু করে। রবিবার রাতে অবশেষে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে খবর, জাঙ্গালিয়া গ্রামে নিয়ে গিয়ে ওই বধূকে ধর্ষণ করা হয়। এখন প্রশ্ন উঠছে সে ক্ষেত্রে ওই মহিলাকে ফুসলিয়ে নিয়ে যাওয়া হয়েছিল নাকি অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল। এমনকি ধর্ষণের পর ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে খুনের চেষ্টাও হয়। রবিবার বেলায় গ্রামের বাসিন্দারা একটি মাঠের মধ্যে মহিলার গোঙানির আওয়াজ পান। অকুস্থলে গিয়ে দেখা যায়, ওই বধূ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। মহিলার শরীরে পোশাকও ছিল না বলে জানা যায়।


More Stories
শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ
কলকাতার বুকে গ*ণধ*র্ষণ
পুলিশের জালে পলাতক ও অপসারিত বিডিও প্রশান্ত বর্মন