সময় কলকাতা,নিজস্ব প্রতিনিধি: সরকারিভাবে কুম্ভ মেলা শেষ হবে আগামী ২৬ শে ফেব্রুয়ারি মহা শিবরাত্রির দিন। ঐদিন কুম্ভ মেলায় শেষ শাহী স্নান। কিন্তু ধর্মীয় রীতি মেনে বসন্ত পঞ্চমীর পর বিভিন্ন আখড়ার সন্ন্যাসীরা একে একে কুম্ভ মেলা ছেড়ে যেতে শুরু করেছেন।
শুক্রবার দিন জুলেখার নাগা সন্ন্যাসীরা কুম্ভ মেলা ছেড়ে যেতে শুরু করলেন। নাগা সন্ন্যাসীরা প্রয়াগের কুম্ভ স্নান শেষ করে অযোধ্যা হয়ে সোজা কাশী বিশ্বনাথ মন্দিরে পৌঁছবেন। সেখানে আগামী ২৬ শে ফেব্রুয়ারি মহা শিবরাত্রির দিন” শ্মশান হোলি ” হবে। এই শ্মশান হোলি নাগা সন্ন্যাসীদের ধর্মীয় পরম্পরা। নাগা সন্ন্যাসীরা শ্মশান হোলি খেলেন কাশীর চিতার ছাই দিয়ে। সে কারণেই বুধবার থেকেই একের পর এক আখড়ার সন্ন্যাসীরা ধীরে ধীরে কুম্ভ মেলা চলে যেতে শুরু করেছেন। জুনা আখড়া ছাড়াও মহা নির্বানী, নিরঞ্জনী বৈরাগী, কিন্নর এরকম মোট ১৩ টি আখড়া কুম্ভমেলায় অংশ নিয়েছিল। কুম্ভ মেলা ছেড়ে যাওয়ার আগে প্রতিটি আখড়াতেই ধর্মীয় রীতি অনুযায়ী “খড়ি পাকোড়া” ফলার অনুষ্ঠিত হয়। তারপর শুরু হয় আখড়ার ধর্ম ধ্বজা নামানোর কাজ। ধর্ম ধ্বজা নামানোর শুরু হয়ে যাওয়া মানেই আখড়া গুটিয়ে নেওয়ার পর্ব শুরু।


More Stories
মরিচা ঝিল, বর্তির বিল : প্রশাসনিক উদ্যোগে পর্যটন শিল্পে আমডাঙার স্বপ্নপূরণ
মূর্তি পর্যটন কেন্দ্র পর্যটকশূন্য, মূর্তির মনখারাপ
বাগানের ৩০ শতাংশ জমিতে পর্যটনের বিরোধিতায় এবার আন্দোলনের ডাক দিল লিবারেশন