Home » মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ২ যুবকের বিরুদ্ধে, অভিযুক্ত এক যুবককে গণধোলাই দিল এলাকার মানুষ

মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ২ যুবকের বিরুদ্ধে, অভিযুক্ত এক যুবককে গণধোলাই দিল এলাকার মানুষ

সময় কলকাতা, দীপ সেন, বারাসাত: মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। ভিডিও তুলে ছাত্রীর মুখ বন্ধ রাখার জন্য ভয় দেখানোর অভিযোগ। মধ্যমগ্রাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সারদা পল্লী মাঠপাড়া এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থী ওই ছাত্রীকে একটি বাড়াবাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে দুইজন যুবক। নাবালিকা ছাত্রীর ভিডিও রেকর্ডিং করা হয়, ওই ভিডিও দেখিয়ে ছাত্রীর মুখ বন্ধ রাখার জন্য লাগাতার হুমকি দিচ্ছিল এই দুই যুবক।

এলাকায় বিষয়টি জানাজানি হতেই অভিযুক্ত ওই ২ যুবকের মধ্যে একজনকে ধরে ফেলেই স্থানীয়রা। ইলেকট্রিক পোলের সঙ্গে বেঁধে মারধর করে স্থানীয়রা। তারপর খবর দেওয়া হয় মধ্যমগ্রাম থানায়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে অভিযুক্ত যুবককে আটক করে অন্য যুবকের জন্য তল্লাশি চালাচ্ছে পুলিশ। রাতেই ব্যাপক উত্তেজনায় ছড়ায় সারদা পল্লী এলাকায়। এলাকার মানুষ দলবদ্ধ হয়ে রাতেই এই অভিযুক্তের বাড়ি যান, কিন্তু সন্ধান মিলেনি ওই দ্বিতীয় অভিযুক্ত যুবকের। এলাকাবাসীর দাবি অপরাধীদের ধরে উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়া হোক এবং দোষীদের কড়া শাস্তির ব্যবস্থা হোক।

About Post Author