Home » বায়ু দূষণে গোটা পৃথিবীতে ভারত বর্ষ পঞ্চম স্থানে, ক্রমশ বাড়ছে উদ্বেগ

বায়ু দূষণে গোটা পৃথিবীতে ভারত বর্ষ পঞ্চম স্থানে, ক্রমশ বাড়ছে উদ্বেগ

সময় কলকাতা,নিজস্ব প্রতিনিধি: বায়ু দূষণের ক্ষেত্রে গোটা পৃথিবীতে ভারত বর্ষ পঞ্চম স্থানে পৌঁছে গিয়েছে। দুনিয়া জুড়ে দূষিত তম ৬১ শহরের মধ্যে ভারতবর্ষেই রয়েছে ১৩ টি শহর ‌। এই মুহূর্তে ভারতবর্ষের রাজধানী দিল্লি বিশ্বের দ্বিতীয় দূষিত তম শহর। রবিবার সুইডেন থেকে গোটা বিশ্বের বায়ু দূষণের উপর বিশদ রিপোর্ট প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে ভারতবর্ষের স্থান পঞ্চম। কংগ্রেসের মুখপাত্র এবং রাজ্যসভার সাংসদ জয় রাম রমেশ বলেছেন, বিজেপি সরকারের উচিত অবিলম্বে এই বিষয়টার দিকে দৃষ্টি দেওয়া। কয়েকটি শহরের উপর এক সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে যত রকমের কারণে মৃত্যু হচ্ছে তার মধ্যে ৭.২% মৃত্যুর কারণ বায়ু দূষণ। গত ১০ বছর ধরে যত জনবিরোধী পরিবেশ আইন লাগুক করা হয়েছে প্রত্যেকটি পুনঃ বিবেচনা করা উচিত বলে জয় রাম রমেশ দাবী করেন।

কংগ্রেস নেতার বক্তব্য

পরিবেশের দিক থেকে যে ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হতে চলেছে সেদিকে কেন্দ্রীয় সরকারের কোন নজর নেই। বাতাসে ভাসমান বিষাক্ত ধূলিকণার সর্বোচ্চ যে পরিমাণ থাকতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষা অনুযায়ী তার থেকে বহুগুণ বেশি বিষাক্ত ধূলিকণা ভারতবর্ষে বাতাসে ভাসছে। জয় রাম রমেশ বলেন সমস্যা হচ্ছে নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রীর এসব ব্যাপারে কোন ভাবনাচিন্তা নেই।

About Post Author