Home » ভারত মাতার বীর সন্তান ভগৎ সিং-এর ৯৫ তম প্রয়াণ দিবস পালিত হল কাটোয়ায়

ভারত মাতার বীর সন্তান ভগৎ সিং-এর ৯৫ তম প্রয়াণ দিবস পালিত হল কাটোয়ায়

সময় কলকাতা,পূর্ব বর্ধমান, সুজয় ভট্টাচার্য:- -ভারত মাতার বীর সন্তান শহীদ ভগৎ সিং-এর প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য দেওয়া হল মাল্যদান পর্বের মধ্য দিয়ে ।পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে শহীদ ভগৎ সিং-এর ৯৫ তম প্রয়াণ দিবস উদযাপিত হল শহর তৃণমূল ও পৌরসভার উদ্যোগে।সাতসকালে শহীদ ভগৎ সিং- এর আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, কাটোয়া শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুভ্রা রায়, কাটোয়া পৌরসভার পৌর প্রধান সমীর কুমার সাহা, আইএমএ-র সভাপতি ডাক্তার পরেশ নাথ ব্যানার্জি, আইনজীবী শেখ আশরাফ আলী, আইনজীবী শ্রীধর ব্যানার্জি, কাউন্সিলর বিজন কুমার সাহা, কাউন্সিলর সবিতা ঘোষ কাউন্সিলর খাতুন ইউসুফা খাতুন, হাবিবা খাতুন ,জিতেন চট্টোপাধ্যায় , সুফল রাজওয়ার, যুবনেতা কালি চট্টরাজ, আইনজীবী পারমিতা ব্যানার্জি।

পারমিতা ব্যানার্জি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন আজকের দিনে ১৯৩১ সালে শহীদ হয়েছিলেন বিপ্লবী ভগৎ সিং, এই বিপ্লবীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আজকে আমরা ভগৎ সিং-এর অবক্ষ মূর্তির পাদদেশে জড় হয়েছি। তিনি বলেন আমাদের ভুলে গেলে চলবে না ,চারিদিকে যে বিভাজনের রাজনীতি শুরু হয়েছে ঠিক সেই কারণে বীর বিপ্লবী শহীদ ভগৎ সিং অত্যন্ত প্রাসঙ্গিক। আইএমএ-র সভাপতি ডাক্তার পরেশ নাথ বন্দ্যোপাধ্যায় বলেন, ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনের অন্যতম পুরোধা ছিলেন ভগৎ সিং, আজকের দিনে তাঁর আদর্শ দিকের দিকে ছড়িয়ে পড়ুক এটাই আমরা কামনা করি। যুবনেতা বিজন সাহা বলেন, শহীদ ভগৎ সিং ব্রিটিশ বিরোধী আন্দোলনে অন্যতম পথিকৃৎ , স্বাধীনতার আন্দোলনে শহীদ হয়েছিলেন ভগৎ সিং, তার আত্মত্যাগ, বলিদান তার আদর্শ বরাবরই আমাদের প্রেরণা দেয়।তৃণমূল কংগ্রেসের সভা নেত্রী তথা কাটোয়া পৌরসভার কাউন্সিলার ইউসুফা খাতুন বলেন ব্রিটিশ বিরোধী পরিবার থেকে উঠে আসা ভগৎ সিং, দেশমাতৃকার স্বাধীনতায় বলিদান দিয়েছিলেন, উল্লেখ্য ১৯০৭ সালে ২৮শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন ভগৎ সিং কট্টর বৃটিশ বিরোধী পরিবারে, ১৯৩১ সালে ২৩ শে মার্চ শহীদ হয়েছিলেন ভগৎ সিং।

About Post Author