Home » পেঁয়াজের ওপর ২০ % রপ্তানি শুল্ক তুলল কেন্দ্র , দাম বাড়তে পারে দেশে , লাভ হতে পারে বাংলাদেশের ?

পেঁয়াজের ওপর ২০ % রপ্তানি শুল্ক তুলল কেন্দ্র , দাম বাড়তে পারে দেশে , লাভ হতে পারে বাংলাদেশের ?

সময় কলকাতা ডেস্ক:-   ২০২৪ সালে ১৩ সেপ্টেম্বর থেকে পেঁয়াজের রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছিল। দেশের বাজারে পেঁয়াজের দাম কমার জেরেই এই সিদ্ধান্ত নেয় কেন্দ্র। তবে এবার পেঁয়াজের উপর থেকে ২০ শতাংশ অতিরিক্তি রপ্তানি শুল্ক তুলে নিল ভারত সরকার। কেন্দ্রীয় সরকারের রাজস্ব বিভাগ এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। অতিরিক্ত রপ্তানি শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর হবে ১ এপ্রিল থেকে। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তের পেঁয়াজ রপ্তানি বেড়ে যাবে। তাতে দেশের বাজারে এই নিত্যপ্রয়োজনীয় পণ্যটির দাম বেড়ে যেতে পারে।

আমেরিকার সঙ্গে বাণিজ্যে ভারতের সুবিধা হবে

গরম পড়তে শুরু করেছে। গরমের সময় পেঁয়াজের চাহিদা বেড়ে যায়। তবে অতিরিক্ত রপ্তানি শুল্ক তুলে নেওয়ায় আমেরিকার সঙ্গে বাণিজ্যে ভারতের সুবিধা হবে। ২ এপ্রিল থেকে কার্যকর হবে ভারতীয় পণ্যের উপর আমেরিকার অতিরিক্তি রপ্তানি শুল্ক। ভারত আমেরিকাকে যে সব পণ্য সরবরাহ করে পেঁয়াজ তার অন্যতম। আমেরিকা যাতে অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করে সে জন্য মার্কিন প্রশাসনের সর্বোচ্চ স্তরে আলোচনা চালাচ্ছে নয়া দিল্লি।
বাণিজ্যমন্ত্রী পীযুষ গয়াল আমেরিকায় গিয়ে কথা বলে এসেছেন। মার্কিন শুল্ক কার্যকর হওয়ার আগে ভারতের পেঁয়াজে অতিরিক্ত রপ্তানি শুল্ক প্রত্যাহার করার সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ। তবে ভারত সরকারের সিদ্ধান্তে সবচেয়ে লাভবান হবে বাংলাদেশ। পড়শি দেশ পেঁয়াজের জন্য ভারতের উপর নির্ভর করে। পেঁয়াজের রপ্তানিতে বিশ্বের মধ্যে প্রথম সারিতে রয়েছে ভারত। গত দেড় বছরে ভারতের নিষেধাজ্ঞার জেরে পাকিস্তান থেকে পেঁয়াজ রপ্তানির পরিমাণ বেড়েছে। ভারত থেকে মোট পেঁয়াজ রপ্তানির ৪৮ শতাংশ যায় বাংলাদেশে। হালে তারা পাকিস্তান থেকেও পেঁয়াজ আনিয়েছে। যদিও তাতে দাম অনেক বেশি গুণতে হচ্ছে। ভারত সরকার গত বছর পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করলেও বাংলাদেশকে তা থেকে ছাড় দিয়েছিল।

বাংলাদেশের আরও সুবিধা

এবার রপ্তানি শুল্কও তুলে নেওয়ায় বাংলাদেশের আরও সুবিধা হয়ে গেল। পেঁয়াজের রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি ছিল দেড় বছরেরও বেশি। ২০২৩ সালের অক্টোবর মাস থেকেই পেঁয়াজের রপ্তানিতে রাশ টানার পদক্ষেপ শুরু করেছিল কেন্দ্র। ২০২৩ সালের ৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৩ মে পর্যন্ত পেঁয়াজের রপ্তানি নিষিদ্ধ করা হয়েছিল। সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর ২০ শতাংশ শুল্ক ধার্য হয়েছিল। তা প্রত্যাহার করা হল। আগামী ১ এপ্রিল থেকে অতিরিক্ত রপ্তানি শুল্ক আর বলবৎ থাকবে না।

About Post Author