Home » কলকাতা জাদুঘরে বোমাতঙ্ক, বের করে দেওয়া হলো দর্শকদের

কলকাতা জাদুঘরে বোমাতঙ্ক, বের করে দেওয়া হলো দর্শকদের

সময় কলকাতা ডেস্ক:- কলকাতা জাদুঘরে বোমাতঙ্ক। বোমা রাখার হুমকি মেইল ঘিরে তীব্র আতঙ্ক। মঙ্গলবার সকালে একটি হুমকি মেইল করা হয় জাদুঘরে। ভিতরে বোম রাখা আছে বলে উল্লেখ করা হয় অজ্ঞাতপরিচয় আইডি থেকে পাঠানো সেই হুমকি মেইলে।

সে সময়ে জাদুঘর দর্শনে এসেছিলেন ৫০৯ জন দর্শক। তার মধ্যে ছিলেন ১০ জন বিদেশি। তাঁদের সকলকে বের করে জাদুঘর খালি করে দেওয়া হয়েছে। প্রত্যেকের

জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছেন, ৩০ মার্চ, রবিবার ইন্ডিয়ান মিউজিয়ামের অফিসিয়াল ইমেল আইডি-তে একটা মেল আসে। মেলে হুমকি দেওয়া হয়, ‘ইন্ডিয়ান মিউজিয়াম উড়িয়ে দেওয়া হবে।’ গত শনি ও রবিবার যে হেতু মিউজিয়াম বন্ধ ছিল, তাই এই মেইল মঙ্গলবার তাঁদের নজরে আসে। সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশকে এই মেইলের বিষয়ে জানানো হয়। তবে মেইলটি ভুয়ো বলেই অনুমান পুলিশের। এর আগেও বেশ কয়েক মাস আগে একইভাবে বোমাতঙ্কের খবর ছড়ানো হয়েছিল।

কিন্তু কে বা কারা এই হুমকি মেলের নেপথ্যে? বড়সড় নাশকতার ছক নয় তো? পুলিশের তরফে জানানো হয়েছে, যে আইডি থেকে মেল এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক তদন্তে মনে করছেন তদন্তকারীরা এই হুমকি বার্তা ভুয়ো। আতঙ্ক ছড়াতেই এই কাজ করা হয়েছে। তবে গোটা বিষয়টা স্পষ্ট হলে তবেই ফের পর্যটকদের জন্য খোলা হবে জাদুঘরের দ্বার।

কাগজপত্রের বৈধতা এবং ব্যাগ চেক করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে লালবাজার বোম স্কোয়াড এবং স্নিপার ডগ।

About Post Author