সময় কলকাতা ডেস্ক:- ফের শহরে আগুন আতঙ্ক। মঙ্গলবার সকালে সল্টলেকের মনিপাল হাসপাতাল ও চার্ণক সিটির মাঝের বিল্ডিংয়ে আগুন লেগে যায় বলে খবর। এই বিল্ডিংয়ে রয়েছে মনিপাল ছাড়াও আরও একটি সংস্থার অফিস। ফায়ার অ্যালার্ম বাজতেই বন্ধ করে দেওয়া হয় বিল্ডিংয়ের বিদ্যুৎ সংযোগ। আতঙ্কে তড়িঘড়ি বিল্ডিংয়ের বাইরে বেরিয়ে আসেন সকলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন।
জানা গিয়েছে, ওই বিল্ডিংয়ের দোতলায় রয়েছে মনিপালের অফিস এবং তিনতলায় ক্যান্টিন। ১০ তলা বিল্ডিংয়ের ছয় এবং নয় তলায় রয়েছে আলুওয়ালিয়া কনস্ট্রাক্টস ইন্ডিয়া-এর অফিস। আগুন লাগার সময়ে বিল্ডিংয়ে উপস্থিত ছিলেন ৫০-৬০ জন কর্মী। প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন বলে খবর।
মনিপালের একজন অ্যাকাউন্ট অফিসার শর্মিষ্ঠা চ্যাটার্জি জানিয়েছেন, সকাল সাড়ে এগারোটা নাগাদ আগুন লাগে বিল্ডিংয়ের বেসমেন্টে। ধোঁয়ায় ভরে যায় পুরো বেসমেন্ট। দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় আধঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আসে আগুন। দমকল সূত্রে খবর, বেসমেন্টের মিটার বক্স থেকে ছড়িয়ে পড়ে আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বেসমেন্ট থেকে ধোঁয়া বের করতে এক্সজস্ট ফ্যান ব্যবহার করেন দমকল কর্মীরা।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন