Home » রাজ্যসভায় তৃণমূলের কংগ্রেসের মনোনয়ন পেতে চলেছেন বিশিষ্ট শিক্ষা-ব্যবসায়ী

রাজ্যসভায় তৃণমূলের কংগ্রেসের মনোনয়ন পেতে চলেছেন বিশিষ্ট শিক্ষা-ব্যবসায়ী

সময় কলকাতা ডেস্ক:- নিজস্ব সংবাদদাতা:- রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের মনোনয়ন পেতে চলেছেন সত্যম রায়চৌধুরী। এমনটাই সম্ভাবনা করা হচ্ছে ওয়াকিবহল মহলের তরফে। সত্যম একজন বিশিষ্ট শিক্ষা-ব্যবসায়ী তো বটেই, তা ছাড়াও তার একটি বিশেষ পরিচয় হল তিনি একজন প্রাবন্ধিক এবং কবি।

উল্লেখ্য, সত্যম রায়চৌধুরী বর্তমানে আজকাল এবং মিলেনিয়াম-পোস্ট পত্রিকা দুটি চালাচ্ছেন।

বিশেষ সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে কুনাল ঘোষকে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু কুণাল এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। লন্ডন শহরে থাকাকালীন মমতা এ ব্যাপারে কুনালের সঙ্গে আর একবার কথা বলেন। কিন্তু কুনাল ঘোষ জানিয়ে দেন, তিনি রাজ্যসভায় প্রার্থী হতে আর উৎসাহী নন। এরপরই সত্যম রায় চৌধুরীর নাম আলোচনায় উঠে এসেছে।

About Post Author