সময় কলকাতা ডেস্ক:- হাওড়া জেলা হাসপাতালের দুরাবস্থার অভিযোগ তুললো হাওড়া মহিলা কংগ্রেস। এবং সেই নিয়ে সরব হল তারা। বৃহস্পতিবার দুপুরে পশ্চিমবঙ্গ প্রদেশ মহিলা কংগ্রেসের ইনচার্জ শ্রাবন্তী সিং হাওড়া জেলা পরিষদের সামনে থেকে মিছিল করে হাওড়া জেলা হাসপাতালে আসেন। এদিন তিনি বিনামুল্যে এ্যাম্বুলেন্স পরিষেবা, হাসপাতালের ভিতরে অবৈধ ভাবে টোটোর দাপাদাপি, কার্ডিওলজি এবং এমআরআই চালু সহ বেশ কয়েক দফা দাবী নিয়ে হাসপাতালের সুপারের কাছে একটি স্মারকলিপি জমা দেন।
এদিন কংগ্রেস নেত্রী শ্রাবন্তী সিং জানান, হাওড়া হাসপাতালের নিচে ন্যায্য মূল্যের ওষুধের দোকান দীর্ঘদিন বন্ধ। তারফলে রোগীর পরিজনরা বিপাকে। এখানে বিনামূল্যে অ্যাম্বুলেন্সে পরিষেবা চালু করতে হবে বলে তিনি জানান। তিনি বলেন হাওড়া হাসপাতালের সুপারের কাছে স্মারকলিপি জমা দিলে সুপার আশ্বস্ত করেন। সুপার বলেছেন এই সমস্যা তিনি স্বাস্থ্যভবনে জানাবেন।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি