সময় কলকাতা ডেস্ক:- এবার কাশ্মীরেও চালু হচ্ছে বন্দে ভারত রেল পরিষেবা। কাশ্মীরের দীর্ঘ প্রতীক্ষিত বন্দে ভারত এক্সপ্রেস অবশেষে আগামী ১৯ এপ্রিল চালু হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। কাশ্মীর বন্দে ভারত চালু হওয়ার সাথে সাথে উপত্যকায় ভ্রমণ আগের চেয়ে দ্রুত, মসৃণ, নিরাপদ এবং আরও আরামদায়ক হবে বলে মনে করা হচ্ছে। প্রাথমিক ভাবে কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত চলবে এই বন্দে ভারত ট্রেন। এরপর জম্মু রেল স্টেশন সংস্কার হয়ে গেলে, আগস্ট মাস থেকে জম্মু থেকে শ্রীনগর অবধি এই ট্রেনের পেইসেবা পাওয়া যাবে। এই বন্দে ভারত এক্সপ্রেসের নাম রাখা হয়েছে জম্মু-কাটরা-শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেস।
জম্মু-কাটরা-শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেস কাটরাকে শ্রীনগরের সাথে সংযুক্ত করবে, যা ২৭২ কিলোমিটার উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল লিঙ্ক প্রকল্পের অংশ। এই ট্রেনটি কাটরা এবং শ্রীনগরের মধ্যে সড়কপথে ভ্রমণের সময় ৬-৭ ঘন্টা থেকে কমিয়ে মাত্র ৩ ঘন্টায় নিয়ে আসবে। এছাড়াও, এই বন্দে ভারত ট্রেনের টিকিটের দাম অনেক যুক্তিসঙ্গত রাখা হয়েছে। এবং জম্মু ও কাশ্মীরের পর্যটন স্থানগুলির মধ্যে দ্রুত ভ্রমণের বিকল্প হল এই ট্রেনটি।
উল্লেখ্য, বন্দে ভারত চালু হওয়ার মাধ্যমে কাশ্মীরের সাথে সরাসরি রেল যোগাযোগের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। যেখানে পূর্বে কেবল সাঙ্গালদান এবং বারামুল্লার মধ্যে অথবা কাটরা থেকে ভারতের অন্যান্য অংশে রেল যোগাযোগ চলত।
যে রেলপথের উপর দিয়ে এই ট্রেন চলবে তার নাম দেওয়া হয়েছে শ্রীনগর-উদমপুর-বারমুলা সার্কিট। কাশ্মীরি উপত্যকার মধ্যে দিয়ে ২২৭ কিলোমিটার লম্বা এই ট্রেন পথ সত্যিই প্রযুক্তির বিস্ময়। এর মধ্যে ১১৯ কিলোমিটার যাত্রাপথ রয়েছে পরপর সুড়ঙ্গের এর মধ্যে দিয়ে। মূলত, এই রুটে আপাততভাবে ২ টি ট্রেন চলবে বলে জানা গেছে।
প্রসঙ্গত, গত ২৩ জানুয়ারি এই রেলপথের ট্রায়াল রান নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। আগামী ১৯ এপ্রিল প্রধানমন্ত্রীর এই রেলপথ উদ্বোধনকে কেন্দ্র করে জম্মু ও কাশ্মীর উপত্যকায় নিরাপত্তা ব্যবস্থা দৃঢ় করা হয়েছে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর