সময় কলকাতা ডেস্ক:- শুক্রবার সন্ধ্যায় নিউটাউনের বাসভবনে বিয়েটা সেরেই ফেললেন পশ্চিমবঙ্গ বিজেপির অন্যতম নেতা দিলীপ ঘোষ। বঙ্গে ‘মর্নিং ওয়াক রাজনীতি’-র ট্রেন্ড সেটার দিলীপ ঘোষ। এখন সোশ্যাল মিডিয়ার ‘হট টপিক’ বিজেপি নেতা দিলীপ ঘোষের বিয়ের খবর। প্রাতঃভ্রমণে প্রেম?
বিয়ের আয়োজন থেকে লোকজনের আনাগোনা সমস্তটা সামাল দিয়ে জীবনের নতুন অধ্যায় নিয়ে মুখ খুললেন বঙ্গ বিজেপির ‘ঠোঁটকাটা’ নেতা দিলীপ ঘোষ। তিনি এ দিন সংবাদ মাধ্যমকে জানান, ‘সমস্ত দায়দায়িত্ব পালন করেছি। এটাই বাকি ছিল। এ বার এটাও হয়ে গেল।’
এ দিকে বঙ্গ বিজেপির দাপুটে এই নেতার বিয়ে নিয়ে রাজনৈতিক মহলেও চর্চা নেহাত কম নয়। বিয়ে না করার পরামর্শও পেয়েছিলেন তিনি। সেই সমস্ত আলোচনা নিয়ে অবশ্য বাক্য ব্যয় করেননি দিলীপ। তিনি বলেন, ‘রাজনীতি যেমন করছি তেমনই করব। দল যেই দায়িত্ব দেবে তা আগের মতোই পালন করব। আমি, মা আর তৃতীয় জন। তিনজনের পরিবার।’
তবে বিয়েটা যে মায়ের জন্য করা, বারবার সে কথা বলেছেন দিলীপ। তিনি বলেন, ‘মায়ের দায়িত্ব কোনওদিন পালন করিনি। এ বার করব। মায়ের সেবা করব।’ দিলীপ বলেন, ‘৬ বছর বয়স থেকে মায়ের সঙ্গে কোনওদিন থাকিনি। এখন মা আমার কাছে থাকতে এসেছেন। কিন্তু আমি যখন বাড়ি থেকে বেরিয়ে যাই, মাকে জল দেওয়ার কেউ থাকে না। এই দায়িত্ব পালনের দরকার ছিল।’


More Stories
পারিবারিক ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে স্ত্রীকে খু*ন করে আত্ম*ঘাতী স্বামী
অহংকার মমতার পতনের কারণ বললেন জগন্নাথ দয়িতাপতি
অভিষেকের জন্য জেলে গিয়েছিলাম : অনুব্রত