সময় কলকাতা ডেস্ক:- মালদার বৈষ্ণব নগরের পারলালপুর হাইস্কুলে শরণার্থীদের কাছে জাতীয় মহিলা কমিশন। তাঁদের কাছে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন শরণার্থী মহিলারা। বৃহস্পতিবার থেকেই দেখা গেছিল জাতীয় মহিলা কমিশনের আসার কথা জানার পর ঘরছাড়াদের বাড়ি ফেরাতে পুলিশ প্রশাসনের তৎপরতা। মহিলাদের অভিযোগ রাতের বেলা পুলিশ হুমকি দিচ্ছে। বলছে ঘুমের ওষুধ খাইয়ে এখান থেকে নিয়ে চলে যাবে। বাইরের স্থানীয়দের সঙ্গে কোনও রকম যোগাযোগ হতে দিচ্ছে না। দেওয়া হচ্ছে খারাপ মানের খাবার। সকাল থেকে মিলেছে শুধু রুটি কলা এবং বাসি ভাত। প্রশ্ন উঠেছে উদ্বাস্তু শিবির নাকি ডিটেনশন ক্যাম্প!
মহিলাদের অভাব অভিযোগ খতিয়ে শোনেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। সমস্ত অভিযোগ লিখে রাখেন নোট প্যডে। জাতীয় মহিলা কমিশনের অর্চনা মজুমদারের দাবি এই মুহূর্তে যাদের বাড়ি নেই তারা কোথায় গিয়ে থাকবে।
জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া কিশোর রাহাতকার জানান, হবে রিপোর্ট। জাতীয় মহিলা কমিশনের দাবি, শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য মহিলাদের যে নির্যাতনের শিকার হতে হয়েছে। এর বিরুদ্ধে তারা লড়াই করবে। মহিলাদের সম্ভ্রম এবং নিরাপত্তা সুনিশ্চিত করবে।
প্রসঙ্গত এখনও মহিলাদের মধ্যে ব্যাপক ভাবে আতঙ্ক কাজ করছে। তারা কেউই এখন ফিরতে রাজি নন। পুলিশের প্রতি তাদের একদম ভরসা নেই। তাদের দাবি একটা স্থায়ী বিএসএফ ক্যাম্প।
প্রসঙ্গত, যখন ওয়াকফ আন্দোলনে ধুলিয়ান জ্বলছিল। তখন সেখানকার আক্রান্ত হিন্দুরা প্রাণ বাঁচাতে নদী পার করে মালদার বৈষ্ণবনগরের পারলালপুরে আসে। সেখানকার স্থানীয়রা তাদের স্কুলে থাকার ব্যবস্থা করেন। পরবর্তীতে সেই শিবির প্রশাসন হাতে নেয়।


More Stories
২৮ বছর পরে কংগ্রেসে কি ফিরবেন মমতা?
জেলে জায়গা হবে তো? কৃষ্ণ ঘনিষ্ঠ তৃণমূলের মাফিয়া নন্দন গ্রেফতার
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি