Home » দেশজুড়ে ৭ বিচারপতির বদলির প্রস্তাব সুপ্রিম কলেজিয়ামে, প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে কলেজিয়ামের বৈঠকের পরেই বদলির এই প্রস্তাব

দেশজুড়ে ৭ বিচারপতির বদলির প্রস্তাব সুপ্রিম কলেজিয়ামে, প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে কলেজিয়ামের বৈঠকের পরেই বদলির এই প্রস্তাব

সময় কলকাতা ডেস্ক:- সুপ্রিম কোর্ট কলেজিয়াম হাই-কোর্টের সাত জন বিচারপতির বদলির সুপারিশ করল। এর মধ্যে শুধু কর্নাটক হাই-কোর্টেরই চার জন বিচারপতি রয়েছেন। বিচার বিভাগে ভারসাম্য আনতে এবং ন্যায়বিচারে প্রশাসনকে শক্তিশালী করার লক্ষ্যে এই বদলির সুপারিশ করা হয়েছে বলে জানানো হয়েছে কলেজিয়ামের তরফে।

কলেজিয়াম প্রস্তাব করেছে তেলেঙ্গানা হাই কোর্টের বিচাপতি পেরুগু শ্রী সুধাকে কর্নাটক হাই কোর্টে, বিচারপতি কাসোজু সুরিন্দরকে মাদ্রাজ হাই কোর্টে বদলির জন্য। অন্যদিকে অন্ধ্রপ্রদেশ হাই কোর্টের বিচারপতি কুম্ভজাদালা মনমাধা রাওকে কর্নাটক হাই কোর্টের বদলির প্রস্তাব পেশ করেছে বিচারপতির সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন কলেজিয়াম।

গত ১৫ এবং ১৯ এপ্রিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে কলেজিয়ামের বৈঠক হয়। বৈঠকের শেষে প্রস্তাব করা হয়, উচ্চ আদালত স্তরে বৈচিত্র্য বৃদ্ধি এবং ন্যায়বিচারে প্রশাসনের মান বাড়াতে হাই কোর্টের বিচারপতিদের বদলি করা হচ্ছে। কর্নাটক হাই কোর্টের বিচারপতিদের মধ্যে হেমন্ত চন্দনগৌদরকে মাদ্রাজ হাই কোর্টে, বিচারপতি কৃষ্ণন নটরাজনকে কেরল হাই কোর্টে, নেরানাহাল্লি শ্রীনিবাসন সঞ্জয় গৌড়াকে গুজরাট হাই কোর্টে এবং বিচারপতি দিক্ষিত কৃষ্ণা শ্রীপাদকে ওড়িশা হাই কোর্টে বদলির প্রস্তাব করা হয়েছে।

About Post Author