সময় কলকাতা ডেস্ক:- ছাত্রছাত্রীদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা মাধ্যমিক। পরীক্ষা দেওয়ার পর কবে বের হবে রেজাল্ট, এ নিয়ে কম বেশি উদ্বেগে তাকে রায় সব ছাত্রছাত্রীই। সেই উদ্বেগের অবসান ঘটাতে বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হল এবছরের মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের দিন। ২ মে ফলপ্রকাশ হতে চলেছে মাধ্যমিকের। ওই দিনই ওয়েবসাইটে ছাত্রছাত্রীরা জানতে পারবেন তাদের ফলাফল।
প্রসঙ্গত, এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি। এবং পরীক্ষা শেষ হয়েছিল ২২ ফেব্রুয়ারি। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ৮৪ হাজার ৮৯৪। যা গত বছরের তুলনায় ৬২ হাজারেরও বেশি। মোট ২ হাজার ৬৮৩ টি পরীক্ষাকেন্দ্রে হয়েছিল এবারের মাধ্যমিক পরীক্ষা। মূলত, পরীক্ষার ৭০ দিনের মাথায় ফলপ্রকাশ করতে চলেছে পর্ষদ।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি নিয়োগ দূর্নীতি মামলায় চাকরি বাতিল হয়েছে ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষককর্মীর। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এতজন মাধ্যমিক পরীক্ষার্থীর খাতা দেখার বিষয় ছিল মধ্যশিক্ষা পর্ষদের কাছে এক চ্যালেঞ্জ। সাথে রয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের খাতা দেখার বিষয়ও।


More Stories
জ্বলন্ত সিগারেট দিয়ে প্রধানমন্ত্রীর প্রতিকৃতি পোড়ানোর ছবি পোস্ট করে গ্রেফতার বারাসাতের ছাত্র আন্দোলনকারী
পুলিশ- আন্দোলনকারী সংঘর্ষ, ছাত্র আন্দোলনের জেরে অবরুদ্ধ মধ্য-কলকাতা
প্রকৃতির প্রতিশোধ, বালি-মাফিয়াদের ট্রাক্টরকে গিলে ফেলল নদী