Home » ভারতের চাপে বিপর্যয়ের মুখে পাকিস্তান!

ভারতের চাপে বিপর্যয়ের মুখে পাকিস্তান!

সিন্ধু, ঝিলম ও চেনাব নদীর জল প্রবাহ পাকিস্তানের কৃষি, বিদ্যুৎ ব্যবস্থার মেরুদণ্ড। পহেলগাঁও কাণ্ডের প্রতিবাদে, শুক্রবার আনুষ্ঠানিক ভাবে সিন্ধু জল চুক্তি আপাতত স্থগিতের কথা জানিয়ে দিল কেন্দ্রের মোদি সরকার। সব মিলে পাকিস্তান খাদ্য, পানীয় এবং বিদ্যুৎ বিপর্যয়ের মুখে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একাধিক প্রতিবেদনে, দাবি করা হয়েছে, সিন্ধু, ঝিলম ও চেনাব নদীর জলপ্রবাহ পাকিস্তানের কৃষি, বিদ্যুৎ ব্যবস্থার মেরুদণ্ড। আর এই মুহূর্তে পাকিস্তানের কাছে এর কোনও বিকল্প নেই। ভারতের সিদ্ধান্তে, শুক্রবার রাত থেকেই অন্ধকারে ডুবে যেতে পারে পাকিস্তানের প্রায় ৬০ শতাংশ এলাকা। এই পরিস্থিতি চলতে থাকলে আগামী সোমবারের মধ্যে গোটা পাকিস্তান বিদ্যুৎহীন হয়ে পরবে বলে পাক সংবাদমাধ্যমগুলিও দাবি করেছে। যদিও পাক সরকার, এই দাবি মানতে নারাজ।

প্রসঙ্গত, পাকিস্তানের বিদ্যুতের বড় অংশ জলবিদ্যুৎ থেকে আসে। পাকিস্তানের সেচ ব্যবস্থা বিশ্বের বৃহত্তম সেচ ব্যবস্থাগুলির একটি। যা সিন্ধু ও শাখা নদীগুলির উপর নির্ভরশীল। কৃষকরা সেই প্রবাহের উপর ভিত্তি করে তাদের বীজ বপনের পরিকল্পনা করে। সিন্ধু ও শাখা নদীগুলির জলের উপর সেচ খালগুলিও নির্ভরশীল, সেই ছন্দে সামান্যতম ব্যাঘাত ঘটলেও সেচ ব্যবস্থা ভেঙে পড়তে শুরু করবে। জল প্রবাহের হেরফের পাকিস্তানে গম উৎপাদনে বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছে, আন্তর্জাতিক কূটনৈতিক মহল। মিঠা জলের প্রবাহ হ্রাসের জেরে প্রভাব পরবে সিন্ধু ব-দ্বীপেও। যার ফলে উপকূলীয় জীবিকার ওপর প্রভাব পড়বে। উল্লেখ্য, পাকিস্তান জল ঘাটতির দেশ। বর্তমান অবস্থায় অনিশ্চয়তার নতুন একটি স্তরের মুখোমুখি হতে যাচ্ছে, পাকিস্তান।

১৯৬০ সালে সিন্ধু চুক্তির পর এই প্রথম চুক্তির বাইরে পা রেখেছে ভারত। তবে এটি একটি দর কষাকষির কৌশল নাকি স্থায়ী বিচ্ছেদ, তা এখনও দেখার বাকি। চুক্তি টিকে থাকবে, নাকি পর্যালোচনা হবে, নাকি কার্যত বিবর্ণ হতে দেওয়া হবে, নাকি এর পরের পরিস্থিতি আরও কঠিন হবে, সবটা ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে ঠান্ডা মাথার জলের লড়াই গোটা বিশ্বের কাছে আতঙ্ক হয়ে উঠেছে।

আন্তর্জাতিক কূটনৈতিক মহলের দাবি, ভারত প্রথম থেকেই জঙ্গিদের খতম করতে লড়াই করছে। আর পাকিস্তান জন্মের পর থেকেই জঙ্গিদের মদত করছে বলে বারবার অভিযোগ উঠে এসেছে। বর্তমান আবহে, বিশ্বের সর্বশক্তিধর দেশগুলির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইজরাইল, ফ্রান্সের মত দেশগুলি জঙ্গিদের বিরুদ্ধে ভারতের পাশে আছে বলে তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে। বিশ্বের একাধিক মুসলিম দেশও ভারতের পক্ষে। চিন এই ঠাণ্ডা জল যুদ্ধে মুখে কুলূপ এঁটেছে। সব মিলে পাকিস্তান খাদ্য, পানীয় এবং বিদ্যুৎ বিপর্যয়ের মুখে, এমনটাই দাবি আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলির।

 

About Post Author