Home » মাধ্যমিকে দ্বিতীয় সৌম্য ভালোবাসেন তবলা আর গান

মাধ্যমিকে দ্বিতীয় সৌম্য ভালোবাসেন তবলা আর গান

সময় কলকাতা ডেস্ক:- মন দিয়েই পড়াশোনা করেছিল সৌম্য। ভালো ফলের আশাও করেছিল। কিন্তু একবারে রাজ্যের প্রথম তিনজনের মধ্যে চলে আসবে, তা স্বপ্নেও ভাবেনি। তাই ফল দেখে খুশির সঙ্গে চমকেও উঠেছিল সে। এমনটাই প্রতিক্রিয়া মাধ্যমিকে রাজ্যে যুগ্ম দ্বিতীয় সৌম্য পালের।

বিজ্ঞান নিয়ে পড়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছে রয়েছে সৌম্যর। তার সঙ্গেই রয়েছে বিজ্ঞানী হওয়ার ইচ্ছে। ছোটদের জন্যও পরামর্শ দিয়েছে এই মেধাবী, সৌম্য বলছে, ‘শিক্ষকেরা যে ভাবে বলবেন সেভাবেই পড়াশোনা করে যেতে হবে, তাহলেই মিলবে কাঙ্খিত সাফল্য।’

কী ভাবে প্রস্তুতি নিয়েছিল সৌম্য? মাধ্যমিকের যুগ্ম দ্বিতীয় স্থানাধিকারী জানাচ্ছে, যখনই সময় পেত, তখনই পড়তো সে। সৌম্য জানাচ্ছে, শিক্ষকেরা যেমন বলেছেন তেমনই পড়াশোনা করেছে সে। তার এই সাফল্যের পিছনে মা-বাবা ও শিক্ষকদের অবদানই মূল বলে জানিয়েছে সৌম্য। পড়াশোনার পাশাপাশি অন্য হবিও রয়েছে সৌম্যর। গান, ছবি আঁকা ও তবলা বাজানো সৌম্যর অন্যতম পছন্দের বিষয়।

বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র সৌম্য পালের প্রাপ্ত নম্বর ৬৯৫। সৌম্য বলছে, ‘খুব ভালো লাগছে। বিশ্বাসই করতে পারিনি প্রথমে যে আমি দ্বিতীয় হয়েছি।’ ফল প্রকাশের সাংবাদিক সম্মেলন শোনার পরে প্রথম জানতে পারে সাফল্যের কথা। তারপরেই পরপর ফোন আসতে শুরু করে তার কাছে।

About Post Author