সময় কলকাতা ডেস্ক:- বনগাঁ-রানাঘাট হয়ে নয়াদিল্লি পর্যন্ত এসি ট্রেন চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বিজ্ঞপ্তি ভাইরাল হয়েছে। এই খবর দেখে তো খুশির হাওয়া সীমান্ত শহর বনগাঁয়। রেলের বিজ্ঞপ্তি ধরে নিয়ে চারদিকে হইহই পড়ে গিয়েছে। এ বার সেই বিজ্ঞপ্তি নিয়ে মুখ খুলল পূর্ব রেল।
এ নিয়ে চর্চা শুরু হয়েছে নানা মহলে। আর চর্চা-আলোচনার মাঝেই পূর্ব রেলওয়ের তরফে জানানো হলো, যে বিজ্ঞপ্তির ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ ভুয়ো ও ভিত্তিহীন। পূর্ব রেলওয়ে বোর্ড এই ধরনের কোনও ট্রেন চালুর প্রস্তাবই পাঠায় নি। রেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই ধরনের ভুয়ো ও বিভ্রান্তিকর তথ্য যাত্রীদের মধ্যে অযথা উত্তেজনা এবং বিভ্রান্তি সৃষ্টি করছে।
এদিকে যে বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেখানে লেখা হয়েছে, বনগাঁ জংশন থেকে নয়াদিল্লি পর্যন্ত একটি নতুন ২২ কোচের সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেন চালুর প্রস্তাব রেল বোর্ডে পাঠানো হয়েছে। তা পাঠানো হয়েছে পূর্ব রেলের তরফে। বিজ্ঞপ্তিতে ট্রেনের রুটেরও উল্লেখ করা রয়েছে- বনগাঁ থেকে রানাঘাট জংশন, কৃষ্ণনগর সিটি, বহরমপুর কোর্ট, আজিমগঞ্জ জংশন, ভাগলপুর জংশন, কিউল জংশন, পাটনা জংশন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, কানপুর সেন্ট্রাল হয়ে নিউ দিল্লি স্টেশন পৌঁছাবে ওই ট্রেন।সোমবার পূর্ব রেল মুখ খোলায় আশাহত বনগাঁ শহরবাসী।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন