Home » তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান উৎসব। রক্তদান করলেন বিশেষভাবে সক্ষম নাগরিকরা

তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান উৎসব। রক্তদান করলেন বিশেষভাবে সক্ষম নাগরিকরা

সময় কলকাতা ডেস্ক:- আপনার দান করা রক্ত বাঁচাবে আর একজনের প্রাণ, এটা এখন আর কোন স্লোগান নয় এটা সমাজের কাছে হয়ে গেছে একটা অঙ্গীকার। আর এই অঙ্গীকারকে সামনে রেখেই রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে একাধিক রক্তদান শিবির সংগঠিত হয় বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল সরকারি কর্মীদের সংগঠন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের দ্বারা। এই রক্তদান শিবির অনুষ্ঠিত হওয়ার কারণেই রাজ্য সহ দেশের বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তের অপ্রতুলতা দেখা যায় না। অসুস্থ রোগী থেকে দুর্ঘটনায় আক্রান্ত মানুষের একাধিক সময় প্রয়োজন পড়ে রক্তের। আর সেই রক্তের জোগান আসে এই রক্তদান শিবির থেকে। ফলে এটা একটা মহৎ সামাজিক কর্মকান্ড। সেরকমই বিলকান্দা ১ অঞ্চল তৃণমূল কংগ্রেস ও ইন্ডিয়া ওয়ান্টস মমতাদি কমিউনিটির যৌথ উদ্যোগে এক সুবিশাল রক্তদান মহোৎসব সংঘটিত হল। আর এই রক্তদান মহোৎসবের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই উৎসবে এসে রক্ত দান করেছেন বিশেষভাবে সক্ষম নাগরিকরা।

রক্তদানে এই বিশেষভাবে সক্ষম নাগরিকদের এগিয়ে আসা, প্রকারান্তে সমাজের বহু নাগরিককে উদ্বুদ্ধ করবে রক্তদান উৎসবে যোগদানের ক্ষেত্রে। এছাড়াও এই মন্ত্র থেকেই খড়দহ বিধানসভা এলাকার বহু মানুষকে মশারি বিতরণ করা হয়।।

বছরের পর বছর বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু, ম্যালেরিয়ায় আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। তাদের সচেতনতা বৃদ্ধি এবং এই রোগ প্রতিরোধের জন্যই অনুষ্ঠান মঞ্চ থেকে মশারি বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী মাননীয় রথীন ঘোষ, বিলকান্দা এক অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি চিত্তরঞ্জন মন্ডল, ইন্ডিয়া ওয়ান্টস মমতাদি কমিউনিটির সম্পাদক শ্রী বলদেব মন্ডল সহ সমাজের আরও বহু বিশিষ্ট ব্যক্তি। রক্তের প্রয়োজনীয়তা, ও নাগরিক হিসেবে সামাজিক দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে রক্তদানের মহৎ উদ্দেশ্যের কথা তুলে ধরেন মাননীয় খাদ্যমন্ত্রী শ্রী রথীন ঘোষ।

সংগঠনের উদ্দেশ্য এবং সামাজিক দায়বদ্ধতার কথা তুলে ধরেন ইন্ডিয়া ওয়ান্টস মমতাদি কমিউনিটির সম্পাদক বলদেব মন্ডল।

যেকোনও সংগঠনই হোক সে স্বেচ্ছাসেবী সংগঠন হতে পারে অথবা রাজনৈতিক সংগঠন অথবা কোনও কর্মী সংগঠন, রক্তদান শিবির অনুষ্ঠিত করা একপ্রকার সামাজিক দায়বদ্ধতাকে প্রকাশ করা। আমরা সামাজিক জীব, সমাজের প্রতি প্রত্যেকের দায়বদ্ধতা রয়েছে। আর সেই দায়বদ্ধতা আমরা যদি সামগ্রিকভাবে পালন করি তবে সমাজ আরও এগিয়ে চলবে, সভ্যতার বিকাশ ঘটবে। এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।

About Post Author