সময় কলকাতা ডেস্ক:- বিশ্ব অর্থনীতিতে এখন চার নম্বরে ভারত। বিরোধীদের খোঁচা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ২৬ মে ২০১৪ তারিখে, আমি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করি। সেই সময় ভারতের অর্থনীতি ১১তম স্থানে ছিল। আজ, ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংযোজন, দেশের অর্থনীতি যখন ছয় নম্বর স্থান থেকে পাঁচ নম্বরে এসেছিল, তখন সারা দেশ খুশি হয়েছিল। এখন দেশর যুবকরা চাইছেন ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হোক।
মঙ্গলবার গুজরাটের গান্ধীনগরে এক জনসভায় বক্তৃতা দেন প্রধানমন্ত্রী। সেখানেই অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরার পাশাপাশি দেশের অর্থনীতি নিয়ে বিরোধীদের খোঁচা দিতে ভুললেন না মোদি।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?