সময় কলকাতা ডেস্ক:- গড় যাত্রিসংখ্যা বিধাননগর রোড স্টেশনে প্রতিদিন এক লক্ষ ৭০ হাজার এবং দমদম স্টেশনে দেড় লক্ষ। বিধাননগর রোড স্টেশনে কোনও ভেন্ডারকে বসতে না-দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। একই সঙ্গে যাত্রীদের সময় বাঁচাতে এবং টিকিট কাটার সুবিধে করে দিতে দমদম স্টেশনে নতুন একটি টিকিট কাউন্টার তৈরির কথাও রেল ঘোষণা করেছে।
দমদম ও বিধাননগর রোড স্টেশনে প্রতিদিন আপ ও ডাউন মিলিয়ে যথাক্রমে ২২২ টি এবং ২১৬ টি লোকাল ট্রেন আসা-যাওয়া করে। তার জন্যই এই দু’টি স্টেশনের ‘ক্রাউড ম্যানেজমেন্ট’ নিয়ে নতুন পরিকল্পনা করছেন রেলকর্তারা। আগামী দিনে এই দুই স্টেশনে ভিড় সামাল দেওয়া সম্পর্কে কী পরিকল্পনা রয়েছে, বৃহস্পতিবার শিয়ালদহ ডিভিশনের তরফে তার আভাস দেওয়া হয়।
এদিকে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন ও ইয়েলো লাইনের সম্প্রসারণ যে দ্রুততায় হয়ে চলেছে, তাতে আগামী দিনে শিয়ালদহ ডিভিশনে বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনটি। মেট্রোর ইয়েলো লাইনটি নোয়াপাড়া থেকে বিমানবন্দর যাচ্ছে ক্যান্টনমেন্ট হয়ে, অরেঞ্জ লাইনের বিস্তার নিউ গড়িয়া থেকে নিউ টাউন হয়ে বিমানবন্দর পর্যন্ত। দমদম ক্যান্টনমেন্ট তার অবস্থানগত সুবিধের জন্য সল্টলেক সেক্টর-ফাইভ এবং নিউ টাউনের পাশাপাশি বনগাঁ ও হাসনাবাদ শাখার বিপুল সংখ্যক যাত্রীদের চলাচলের ‘হাব স্টেশন’ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন