সময় কলকাতা ডেস্ক:- দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার গন্ডো কাটা মেলা শতাব্দী প্রাচীন, পৌষ মাসের সংক্রান্তির স্নানের সময় লক্ষাধিক মানুষের ভিড়, যা এলাকার মানুষের নজর কাড়ে, মেলা চলে প্রায় ১৫ দিন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধর্মাবলম্বী মানুষের আগমন ঘটে। এই মেলা একটি সম্প্রীতির নজির গড়ে তুলেছে।
আর সেই ১৪ নম্বর গন্ড কাটা মেলার সৌন্দর্যায়নের হাত দিল কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির আর্থিক সহায়তায় রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত।
এই মেলা কাকদ্বীপ ব্লকের শুখা নদীর তীরবর্তী এলাকায় অবস্থিত, বছর নদী বাঁধ ভেঙে মেলা আস্তে আস্তে নদীগর্ভে চলে যাচ্ছে।
মেলার কথা চিন্তা করেই ইতিমধ্যেই নদী বাঁধে ইট বিছিয়ে ঢালাই এর কাজ শুরু করা হয়েছে।
সারা বছর এই মেলায় যাতে এলাকার মানুষজন আসতে পারে এবং সৌন্দর্যায়নের জন্য মেলার চতুর্দিকে প্রায় কুড়িটি সুদৃশ্য উপরে টিনের ছাউনি দিয়ে বেঞ্চ তৈরি করা হচ্ছে। এছাড়া মেলাকে সাজিয়ে তোলার জন্য কংক্রিটের ঢালাই রাস্তা মন্দির। তৈরির কাজ শুরু করা হবে। খুশি এই এলাকার মানুষ।


More Stories
ধাক্কা তৃণমূলে, জ্যোতিপ্ৰিয় মল্লিক দলীয় সব পদ থেকে ইস্তফা দিলেন
ডিমথেরাপি ও জনরোষ ধূপগুড়িতে,অভিযুক্ত তৃণমূল নেতাকে রক্ষা করতে পুলিশ জনতা খণ্ডযুদ্ধ
“মাথা উঁচু করে রাজনীতি “- মুখ্যমন্ত্রী সকাশে মমতাপন্থী বিধায়করা