Home » ফের রাস্তা সংস্কারের দাবিতে চট্টা কালিকাপুর রোডের রাস্তায় বাঁশ বেঁধে টায়ার জ্বালিয়ে স্থানীয়দের পথ অবরোধ

ফের রাস্তা সংস্কারের দাবিতে চট্টা কালিকাপুর রোডের রাস্তায় বাঁশ বেঁধে টায়ার জ্বালিয়ে স্থানীয়দের পথ অবরোধ

সময় কলকাতা ডেস্ক:- গত শুক্রবার থেকে ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের চট্টা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চট্টা ছোট কারবেলা থেকে রায়পুর মুক্তি পাড়া পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তার বেহাল দশা। রাস্তায় জমে হাঁটু সমান জল দীর্ঘদিন ধরে বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে গাড়ি চালক থেকে সাধারণ মানুষ ও স্কুল পড়ুয়ারা। নিত্যদিনই ঘটতে থাকে ছোট থেকে বড় দুর্ঘটনা পঞ্চায়েতকে জানিয়েও কোনও ফল না হওয়ায় বাধ্য হয়ে চট্টা কালিকাপুর রোডের কারবালা মোরে রাস্তায় বাঁশ বেঁধে চলছে স্থানীয়দের পথ অবরোধ।

তাদের দাবি, এই রাস্তা সংস্কার করতে হবে। না হলে চলবে এই অবরোধ, ঘটনাস্থলে কালিতলা আশুতি থানার পুলিশ পৌঁছালে, পুলিশকে ধরে বিক্ষোভ স্থানীয়দের। চট্টা কালিকাপুর রোড অবরোধ করার পর ঘটনা স্থলে পুলিশ আসলে, পুলিশকে ধরে চলে বিক্ষোভ। পরে চট্টগ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয়রা। পঞ্চায়েতে রয়েছে পুলিশ।

উল্লেখ্য গত শুক্রবার, এই একই জায়গায় রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ করেছিল এলাকাবাসী। তখনও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। রাস্তার কাজ শুরু হবে বলে আজ পর্যন্ত শুরু না হওয়ায় আবারও বিক্ষোভ।

About Post Author