Home » গঙ্গাসাগরের সমুদ্র ভাঙ্গন পরিদর্শনে নেদারল্যান্ডসের প্রতিনিধি দল

গঙ্গাসাগরের সমুদ্র ভাঙ্গন পরিদর্শনে নেদারল্যান্ডসের প্রতিনিধি দল

সময় কলকাতা ডেস্ক:- গঙ্গাসাগরের সমুদ্র ভাঙন রুখতে তৎপর রাজ্য প্রশাসন। গঙ্গাসাগরে ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে নেদারল্যান্ডসের প্রতিনিধি দল হাজির হয়, সঙ্গে ছিলেন রাজ্যের সেচ দপ্তরের আধিকারিকেরা। সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে পরিদর্শন আন্তর্জাতিক প্রতিনিধি দলের ঘুরে দেখেন গঙ্গাসাগরের কপিলমুনির মন্দির প্রাঙ্গণের সামনে সমুদ্র সৈকত ও গঙ্গাসাগরের বেশ কিছু ভাঙন কবলিত এলাকাগুলি।

গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির প্রাঙ্গণ এর সামনে সমুদ্র ভাঙন সবচেয়ে বেশি সেই জায়গাও পরিদর্শন করেন প্রতিনিধিদল। বিশেষজ্ঞের দল খতিয়ে দেখেন সমুদ্রের গতিপ্রকৃতি ও পলি সঞ্চয় ও ঢেউয়ের ধাক্কায় কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে বাঁধ।

নেদারল্যান্ডসের প্রতিনিধি দল গঙ্গাসাগরে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করার পর একটি খসড়া ও তৈরি করেন সেই খসড়া রাজ্য সরকারের কাছে তুলে দেবেন প্রতিনিধি দল। আন্তর্জাতিক প্রতিনিধি দলের সহযোগিতায় গঙ্গাসাগরের সমুদ্র ভাঙ্গন কতটা রোখা যেতে পারে, সেদিকেই তাকিয়ে এলাকাবাসীরা।

সম্প্রতি সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা তিনি জানিয়েছিলেন গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির প্রাঙ্গণের সামনে নদী ভাঙন রাখার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে নেদারল্যান্ডের প্রযুক্তি ব্যবহার করে সমুদ্র ভাঙন রোধ করা হবে। সেই পরিকল্পনা মাফিক মঙ্গলবার গঙ্গাসাগরের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন নেদারল্যান্ডের প্রতিনিধি দল।

About Post Author