Home » কসবায় কলেজের ভিতরে ছাত্রীকে গণধর্ষণ! ধৃত প্রাক্তনী-সহ ৩

কসবায় কলেজের ভিতরে ছাত্রীকে গণধর্ষণ! ধৃত প্রাক্তনী-সহ ৩

সময় কলকাতা ডেস্ক:- আরজি করের ছায়া এ বার কসবায়। কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ দক্ষিণ কলকাতায়। পুলিশ সূত্রের খবর, কসবার একটি আইন কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতিতা তরুণী কসবা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মূল অভিযুক্ত-সহ তিন জনকে গ্রেপ্তার করেছে।

সূত্রের খবর, ইতিমধ্যেই কলেজের সিসিটিভি ফুটেজ দেখার পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করেছে ফরেন্সিক টিম। পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত তিনজনকে শুক্রবার দুপুরে আলিপুর আদালতে তোলা হয়।

অভিযোগ পেয়ে বুধবার তালবাগান ক্রসিংয়ের কাছে সিদ্ধার্থ শঙ্কর রায় শিশু উদ্যানের সামনে থেকে ২ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করে কসবা থানার পুলিশ। তাদের থেকে মূল অভিযুক্তের সন্ধান জানা যায়। পরে তিনজনকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়। তিনজনের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্ত শুরু করার পরে কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নির্যাতিতার শারীরিক পরীক্ষা করানো হয়।

পুলিশ সূত্রের খবর, বুধবার সন্ধ্যা ওই কলেজের ভেতরেই তরুণীকে ধর্ষণ করে নির্যাতন চালানো হয়। তার পর পরই থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা তরুণী। অভিযুক্তরা কলেজের প্রাক্তনী ও পড়ুয়া।

About Post Author