সময় কলকাতা ডেস্ক:- কসবায় আইন কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে আগেই মূল অভিযুক্ত-সহ তিন জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এ বার এই ঘটনায় ধৃত ওই কলেজেরই নিরাপত্তা রক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায় (৫৫)। এই নিয়ে এখনও পর্যন্ত মোট ৪ জনকে গ্রেপ্তার করা হলো।
ওই নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে অভিযোগ, ঘটনাটি দেখা সত্ত্বেও নির্যাতিতাকে কোনও ভাবে তিনি বাঁচানোর চেষ্টা করেননি। এর পরেই তদন্তকারীদের স্ক্যানারে ওই এই নিরাপত্তা রক্ষী। তদন্তে নেমে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
কসবার একটি সরকারি ল কলেজে আইনের পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মনোজিৎ মিশ্র (৩১), জ়াইব আহমেদ (১৯) এবং প্রমিত মুখোপাধ্যায় (২০) নামে তিনজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র ওই কলেজের প্রাক্তনী এবং বর্তমানে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে সেখানে কাজ করছিল।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি