সময় কলকাতা ডেস্ক:- জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি পুরসভায় ভোট হয়েছিল ২০১৭ সালের আগস্ট মাসে। পুর বোর্ডের মেয়াদ শেষ হয়েছিল ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর। এরপর থেকেই ধুপগুড়ি পুরসভার নাগরিক পরিষেবা পূর্ব প্রশাসক মন্ডলীর চার সদস্যের বোর্ডের দায়িত্বে। ২০২৫ সালেও হয়নি পুরভোট। আর তার জেরেই কার্যত নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ। নেই ডাম্পিং গ্রাউন্ড, নেই জল নিকাশির ব্যবস্থা। এমনকি দীর্ঘদিন ধরেই বিভিন্ন ওয়ার্ডের রাস্তাগুলি বেহাল দশায় পড়ে রয়েছে বলে অভিযোগ উঠছিল।
এসবের মাঝেই এবার নতুন করে পরিশ্রুত পানীয় জল না পাওয়ার অভিযোগ তুলেছেন এলাকাবাসী। এবার পরিশ্রুত পানীয় জল থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলছেন ধুপগুড়ি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের রায় পাড়ার বাসিন্দারা। জানা গিয়েছে, দীর্ঘ এক বছরের অধিক সময় ধরে ধুপগুড়ি রেলওয়ে স্টেশনে ঢোকার মূল রাস্তার ধারে বসানো হয়েছিল টাইম কল। যা বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে অকেজো হয়ে পড়ে রয়েছে।
তাই বাধ্য হয়ে, অপরিশ্রুত আর্সেনিক আয়রন যুক্ত কুয়া ও নলকূপের জলই একমাত্র ভরসা রায় পাড়ার বাসিন্দাদের। স্থানীয়দের অভিযোগ, পরিশ্রুত পানীয় জলের জন্য এই ওয়ার্ডের বহু দূরে অন্যের বাড়ি যেতে হয় তাঁদের। একাধিকবার পুর প্রশাসক মন্ডলীকে জানানো হলেও সমস্যার সমাধান হয়নি বলে। শুধু এখানেই শেষ নয়, এই ওয়ার্ডের বাসিন্দাদের দাবি, প্রত্যেকের বাড়িতে পরিশ্রুত পানীয় জল দেওয়ার জন্য বাড়ি বাড়ি নলকূপ বসলেও এখনো পর্যন্ত আসেনি জল। আর্সেনিক আয়রন যুক্ত জল খেয়ে অসুস্থ হয়ে পড়ছে বাচ্চা থেকে বাড়ির প্রত্যেকেই। তাই দ্রুত পরিশ্রুত পানীয় জলের দাবি করছেন তাঁরা ।
জলপাইগুড়ি জেলার এই ধুপগুড়ি পুরসভা একেবারে ঝা চক্রকে সুবিশাল পুর বিল্ডিং-এ আবদ্ধ। শহরের প্রত্যেকটি রাজপথ একেবারে ঝা চকচকে। সুন্দরায়নের জন্য কোটি কোটি টাকা ব্যয় করে আলোর ব্যবস্থা থেকে শুরু করে গাছপালা সমস্ত কিছুই লাগানো রয়েছে। তবে শহরের মধ্যেই বেঁচে থাকা শহরবাসীর করুন যন্ত্রণার কথা শুনছে না পুরসভা এমনই অভিযোগ পুরসভার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দাদের। যদিও গোটা বিষয়টি পুর প্রশাসক মন্ডলীর কাছে অজানা বলেই দাবি উপ পুরপ্রধানের। দ্রুত সমস্যা সুরাহার দাবি করেছেন তিনি।
এদিকে স্থানীয় বিজেপি নেতৃত্ব তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল পরিচালিত ধুপগুড়ি পুরসভাকে। দীর্ঘ সময় ধরে ভোট না করায় ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর কোন কাজ করতে পারছেন না অভিযোগ করেছে বিজেপি।
More Stories
বালাসাহেব-উদ্ধব ও একনাথই কি যথাক্রমে মমতা – অভিষেক ও ঋতব্রত?
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা