সময় কলকাতা ডেস্ক:- ফের ভয়াবহ বোমা বিস্ফোরণ! শুক্রবার রাতে পূর্ব বর্ধমানের কাটোয়ার রাজোয়া গ্রামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গেল এক ব্যক্তির দেহ। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি আরেকজন। বিস্ফোরণের অভিঘাতে উড়ে গিয়েছে বাড়ির ছাদ, ভেঙে পড়েছে দেওয়াল। আতঙ্কে রাতে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। বাড়ির ভিতর থেকে উদ্ধার হয় ঝলসে যাওয়া একটি দেহ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যাক্তির নাম বরকত কারিগর। বাড়ি নানুরের অন্তর্গত শেয়ালা গ্রামের। ওই বাড়ি থেকেই গুরুতর আহত অবস্থায় উদ্ধার হন আরও এক ব্যক্তি। স্থানীয় বাসিন্দাদের দাবি, তাঁর নাম তুফান চৌধুরী। পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ওই বাড়িতে বোমা তৈরি চলছিল। সেই সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় বরকত কারিগরের। আহত তুফানকে কটোরিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তাঁকে বর্ধমান মেডিক্যালে স্থানান্তর করা হয়।
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, তুফান সম্ভবত বাইরে থেকে কয়েকজন দুষ্কৃতীকে এনে সেখানে বোমা বাঁধানোর কাজ করাচ্ছিলেন। মৃত ব্যক্তি তাঁদেরই কেউ হতে পারেন। তুফানের কোনও রাজনৈতিক পরিচয় রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু বিস্ফোরক দ্রব্য, তাজা বোমা তৈরির সামগ্রী। এলাকাজুড়ে তৈরি হয়েছে প্রবল উত্তেজনা। কেন এই বোমা তৈরি হচ্ছিল, কার নির্দেশে, কী উদ্দেশ্যে— সব দিকই খতিয়ে দেখছে পুলিশ। তদন্তে নেমেছে ফরেনসিক বিশেষজ্ঞরাও।


More Stories
“মাথা উঁচু করে রাজনীতি “- মুখ্যমন্ত্রী সকাশে মমতাপন্থী বিধায়করা
হকার উচ্ছেদ, বুলডোজার রায়
সোনার ডিম পাড়ছেন সব্যসাচী!