Home » ধর্মান্তরকরণের এক ভয়ঙ্কর চক্রের পর্দা ফাঁস! সেই চক্রের ২ পাণ্ডা গ্রেফতার ব্যারাকপুর থেকে

ধর্মান্তরকরণের এক ভয়ঙ্কর চক্রের পর্দা ফাঁস! সেই চক্রের ২ পাণ্ডা গ্রেফতার ব্যারাকপুর থেকে

সময় কলকাতা ডেস্ক:- ব্যারাকপুর মনিরামপুর এলাকা থেকে উত্তরপ্রদেশের পুলিশ গ্রেফতার করেছে শেখর রায় ওরফে হাসান আলি এবং রিক বণিক ওরফে মোহাম্মদ ইব্রাহিমকে। শুক্রবার ব্যারাকপুর আদালতে তোলা হয় ধৃতদের। শুনানির পর বিচারক নির্দেশ দেন, আগামী ৭২ ঘন্টার মধ্যে ট্রানজিট রিমান্ডে উত্তরপ্রদেশের আগ্রায় নিয়ে যেতে হবে অভিযুক্তদের।

উত্তরপ্রদেশ পুলিশের দাবি, এই দুইজন ছাঙ্গুর বাবার হয়ে কাজ করত। তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে, জোরপূর্বক পুরুষ ও মহিলাদের ভয় দেখিয়ে ধর্মান্তরণ এবং শারীরিক নিগ্রহ চালানোর। ছাঙ্গুর বাবা গ্রেফতার হওয়ার পর থেকেই পলাতক ছিল তার এই দুই শাগরেদ। ব্যারাকপুরে গা-ঢাকা দিয়েও শেষ রক্ষা হয়নি। টানা তিন দিনের তল্লাশির পর অবশেষে হদিস মেলে। অভিযুক্তদের নিয়ে যাওয়া হচ্ছে উত্তরপ্রদেশের আগ্রা জেলার উদ্দেশ্যে। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে দুই রাজ্যের নিরাপত্তা মহলে।

About Post Author