সময় কলকাতা ডেস্ক:- শুক্রবার রাতে এক যুবককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠে এসেছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী পালবাড়ি এলাকায়। অভিযোগ, প্রভাকর মণ্ডল নামে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে সৌভাগ্যবশত, তাঁর গায়ে গুলি লাগেনি। প্রভাকর মণ্ডল স্থানীয়ভাবে বিজেপি কর্মী হিসেবেও পরিচিত। ঘটনার পরেই আতঙ্কিত প্রভাকর বাসন্তী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি। এমনকি ঘটনাস্থল থেকে কোনো গুলির খোলও উদ্ধার করা যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান, বাইকের সাইলেন্সার থেকে আসা শব্দকে গুলির আওয়াজ বলে ভুল করেছেন প্রভাকর। তবে পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। আপাতত এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। এর জেরে আতঙ্কে দিন কাটাচ্ছেন ওই ব্যবসায়ী।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!