সময় কলকাতা ডেস্ক:- রবিবার থেকে শুরু হয়েছে বাংলায় ভাষা আন্দোলন। আজ বোলপুর থেকে আন্দোলনের সূচনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আগেই ফের একবার সরব মুখ্যমন্ত্রী। দিল্লি পুলিশের বিরুদ্ধে তুললেন বাঙালিদের উপর অত্যাচারের অভিযোগ। রবিবার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন একটি ভিডিয়োও।
মুখ্যমন্ত্রীর পোস্ট করা ভিডিয়োতে দেখা গেল, একটি ছোট্ট শিশুর ভিডিয়ো করছেন তার বাবা। সেই ভিডিয়োয় তিনি বলছেন, ‘পুলিশ আমার ছেলের কপাল ফাটিয়ে দিয়েছে। আমার বউকেও খুব মেরেছে।’ সেই ভিডিয়োর নীচের দিকে ডান দিক বরাবর দেওয়া রয়েছে তারিখ, সময় ও ঠিকানা। যার মাধ্যমে বোঝা গিয়েছে, ভিডিয়োটি নয়াদিল্লির গীতা কলোনির।
এরপরই মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘সাংঘাতিক, ভয়াবহ! দিল্লি পুলিশ কীভাবে মালদহের চাঁচলের এক পরিযায়ী পরিবারের শিশু ও তার মাকে নিষ্ঠুরভাবে মারধর করেছে। এরপরেই বিজেপির বিরুদ্ধে ভাষা-সন্ত্রাসের অভিযোগ তুলে তিনি বলেন, ‘এই দেশে বাঙালিদের বিরুদ্ধে বিজেপির শুরু করা ভাষা সন্ত্রাসের হিংসা থেকে পরিত্রাণ পেল না একটা শিশুও। দেশকে এরা কোথায় নিয়ে যাচ্ছে?’
তবে দিল্লি একা উদাহরণ নয়। জয় হিন্দ কলোনি থেকে শুরু হওয়া ‘বাঙালি বিদ্বেষের’ অভিযোগ এখন ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। একই নজির দেখা গিয়েছে হরিয়ানার গুরুগ্রামে। সেখানেও পরিয়ায়ী শ্রমিক হিসাবে কাজ করতে যাওয়া বাঙালিদের হাল দেখে উঠছে প্রশ্ন।


More Stories
দুশ্চিন্তার দিন শেষ! আয়ুষ্মান কার্ড এখন হাতের মুঠোয়
আমডাঙায় ফুড প্লাজা ভাঙচুর, অভিযোগের তির বিজেপির দিকে
চুরমার বারাসাতের তৃণমূল নেতা অরুণ ভৌমিকের বাড়ি ও পার্টি অফিস, মেরে ফেলা হতে পারে আশঙ্কা স্ত্রীর