সময় কলকাতা ডেস্ক:- বাংলা ভাষা, বাংলা ভাষা-ভাষীদের উপর অযথা অত্যাচারের অভিযোগ। বিজেপি শাসিত রাজ্যগুলিতে লাগাতার বাঙালি শ্রমিকদের উপর নির্যাতন, বাংলাদেশি সন্দেহে পুশব্যাকের চেষ্টা-সহ একাধিক গুরুতর অভিযোগের প্রতিবাদে এবার ‘অল আউট অ্যাটাক’ তৃণমূলের। রাজ্যজুড়ে ‘ভাষা আন্দোলন’ শুরুর পাশাপাশি জাতীয় স্তরে প্রতিবাদ ছড়িয়ে দিয়ে সংসদেও বাঙালির অস্মিতায় শান দিতে প্রস্তুত রাজ্যের শাসকদল। সোমবার সংসদের অধিবেশনে যোগ দিতে দিল্লি যাওয়ার আগে তৃণমূল সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন, অপারেশন সিঁদুর নিয়ে লোকসভার আলোচনায় তিনি বাংলায় বক্তব্য রাখবেন।
প্রসঙ্গত, এদিন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভিন রাজ্যে বাংলা ভাষা-ভাষীদের উপর অযথা অত্যাচারের অভিযোগের ভিত্তিতে বীরভূমের বোলপুর থেকে ভাষা আন্দোলন শুরু করেছেন। রয়েছে অন্যান্য কর্মসূচিও।


More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা
নেতা নয় নায়ক, যমের অরুচি, ঋতব্রতকে ভয়ঙ্কর আক্রমণ শতরূপের