সময় কলকাতা ডেস্ক:- ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা, অনুপ্রবেশ-সহ একাধিক ইস্যুতে উত্তাল সংসদ। সোমবার দিল্লি যাওয়ার আগে একপ্রকার সেই ইঙ্গিত দিয়ে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মণ্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘ভুয়ো ভোটার লিস্ট; নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে তার জন্য বিজেপিকেই কাঠগড়ায় তুললেন তিনি। সাফ বললেন, বিজেপি হিংসার রাজনীতি করছে। এসআইআর-এর নামে বাঙালিদের ওপর অত্যাচার করা হচ্ছে।
এদিন বিজেপিকে নিশানা করে অভিষেক বলেন, ‘বিহারে কুকুরের নামেও ভোটার লিস্ট তৈরি করছে বিজেপি।’ তিনি ভোট লুঠ নিয়ে কেন্দ্রকে তোপও দাগেন এদিন।
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরও অভিযোগ, বাংলায় প্রত্যেক নির্বাচনে বিজেপি গোহারা হারে। তাই বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নিতে মরিয়া তারা। নির্বাচন কমিশনকে রাজনৈতিকভাবে কাজে লাগিয়ে এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া শুরু হচ্ছে, এটা আসলে ষড়যন্ত্র।
তৃণমূল সাংসদের এই বক্তব্য থেকেই স্পষ্ট, বাংলা ভাষার উপর ‘অত্যাচার’-সহ এই মুহূর্তের অন্যতম বিতর্কিত নানা ইস্যুগুলি নিয়ে সংসদের ভিতরে ও বাইরে কেন্দ্রে ক্ষমতাসীন দলকে চাপে ফেলতে একেবারে প্রস্তুত তৃণমূল।


More Stories
সব সরকার এক,আমাদের লোকেরা রাষ্ট্র বা সংবিধান বোঝে না : ক্ষুব্ধ বিজেপি সাংসদ
হাবড়ার মহিলার ঝুলি থেকে উদ্ধার হাফডজন আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ
বুলডোজার দিয়ে ভাঙা হল অভিষেকের কার্যালয়