সময় কলকাতা ডেস্ক:- ফের নববধূর হত্যার ঘটনা। মাত্র চার মাসের বৈবাহিক সম্পর্ক। এর মধ্যেই স্ত্রীকে হত্যার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে। অভিযুক্তের নাম নাজমুল হোদা। অভিযোগ, নাজমুল ও তাঁর পরিবার বিয়ের পর থেকেই ওই নববধূর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত।
এদিন ঘর থেকে ওই নববধূর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। যদিও প্রথমে এটিকে আত্মহত্যা বলে আশঙ্কা করা হলেও, পরে মৃতার পরিবারের দাবি, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে নববধূকে।
জানা গেছে, অস্থায়ী হোমগার্ড পদে কর্মরত ছিল অভিযুক্ত নাজমুল।
এরপরে বারাসাত থানায় অভিযুক্তের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে মৃতার পরিবারের তরফে। ইতিমধ্যে পুলিশ অভিযুক্তকে আটক করেছে। দেহটিকে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। এখন পুরো বিষয়টিকে তদন্ত করছে পুলিশ। স্বভাবতই ঘটনাকেই ঘিরে ছায়ামঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।


More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?