সময় কলকাতা ডেস্ক:- ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বীরভূমের ইলামবাজারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে কেন্দ্রকে নিশানা করে তোপ দাগেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, “পরপর পাঁচ বছর একশো দিনের কাজ এবং গ্রামীণ রাস্তা নির্মাণে বাংলা সেরা হয়েছে। সেই হিংসা থেকেই তিন বছর ধরে বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্র। অথচ উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশে দুর্নীতির পাহাড়, তাও সেখানে কোনও কেন্দ্রীয় টিম যায় না।”
তিনি আরও বলেন, “বাংলায় টিকটিকি কামড়ালেও কেন্দ্রীয় দল এসে পড়ে। অথচ ওড়িশা, মধ্যপ্রদেশে মহিলাদের পুড়িয়ে মারা হলেও নীরব কেন্দ্র। এই বৈষম্য আর চলবে না।”
শেষে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলা ভিক্ষে চায় না, মাথা নত করে বাঁচবে না। বাংলা লড়তে জানে, আগামী দিনেও মাথা উঁচু করেই বাঁচবে বাংলা।”


More Stories
বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিস্কৃত ঋতব্রতকে
বালাসাহেব-উদ্ধব ও একনাথই কি যথাক্রমে মমতা – অভিষেক ও ঋতব্রত?
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর