সময় কলকাতা ডেস্ক:- পহেলগাওঁ হামলার ঘটনার সময় জঙ্গীদের সঙ্গে যুক্ত থাকার ভয় দেখিয়ে ১৫ লক্ষ টাকা প্রতারণা।এমনই সাইবার প্রতারণার শিকার হন জলপাইগুড়ির এক ব্যবসায়ী। পরবর্তীতে জলপাইগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন ঝন্টু বোস নামের ওই ব্যবসায়ী।
জানা গিয়েছে, জলপাইগুড়ি শহরের সেনপাড়া এলাকার বাসিন্দা ব্যবসায়ী ঝন্টু বোস। তাঁর অভিযোগ, গত এপ্রিল মাসে পহেলগাওঁ হামলার পর তার কাছে ফোন যায়, যে তিনি জঙ্গীদের সঙ্গে যুক্ত রয়েছেন। মহারাষ্ট্র পুলিশের নাম করে বারবার তাকে ফোন করা হয় বলে অভিযোগ। ঘটনা থেকে মুক্তি পেতে তাঁকে ১৫ লক্ষ টাকা দিতে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। প্রচণ্ড ভয় পেয়ে শেষ পর্যন্ত অনলাইনের মাধ্যমে ১৫ লক্ষ টাকা পাঠিয়ে দেন তিনি।
এরপরেই তিনি বুঝতে পারেন সাইবার প্রতারণার শিকার হয়েছেন। পরবর্তীতে জলপাইগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন ঝন্টু বোস। অবশেষে জলপাইগুড়ি জেলা পুলিশের তৎপরতায় সাড়ে ১১ লক্ষ টাকা ফেরত পেয়েছেন তিনি। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে তাঁর হাতে ওই সাড়ে ১১ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়।
একইভাবে সাইবার প্রতারণার শিকার হওয়া আরও দুই ব্যক্তি প্রায় সাত লক্ষ টাকা ফেরত পেয়েছেন।জলপাইগুড়ি পুলিশ লাইনে আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে চেকের মাধ্যমে তিনজনের হাতে তুলে দেওয়া হয় উদ্ধার হওয়া অর্থ। এই বিষয়ে, জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে বলেন, এধরনের কোনও ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে হবে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি