সময় কলকাতা ডেস্ক:- মাত্র তিন বছর আগে বাংলাদেশ থেকে ভারতে আসা প্রভাস মণ্ডলের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। হিঙ্গলগঞ্জ থানার বাঁকড়া এলাকায় নিজের বাড়ি তৈরি করে বসবাসও করছে সে। এখানকার ভোটার তালিকায় নামও তুলেছে, এখানে বানী মণ্ডল নামে এক মহিলাকে মা হিসেবে উল্লেখ করেছে সে। অন্যদিকে, বাংলাদেশের সাতক্ষীরাতেও রয়েছে তার জাতীয় পরিচয়পত্র।
স্থানীয়দের অভিযোগ, সে প্রায়ই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যায়। এবং চোরাচালানের সাথেও যুক্ত সে।
তবে, তার স্ত্রী রিতা মণ্ডলের দাবি, প্রভাস বর্তমানে কলকাতায় রয়েছেন এবং তার কাছে দু’দেশের পরিচয়পত্র থাকার বিষয়টি তিনি জানেন না। চোরাচালানের অভিযোগও তিনি অস্বীকার করেন। এই ঘটনার পর প্রশাসনিক মহলে তৈরি হয়েছে চাঞ্চল্য। এখন তদন্ত শুরু হওয়ার অপেক্ষায় এলাকাবাসী।


More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?