সময় কলকাতা ডেস্ক:- উত্তর ও দক্ষিণবঙ্গের সড়ক যোগাযোগের অন্যতম প্রধান রুটে অবস্থিত তিলপাড়া ব্যারেজ ভয়াবহ বেহাল দশার মুখে। ব্যারেজের ডাউনস্ট্রিমের একাংশ ইতিমধ্যেই ভেঙে পড়েছে, অন্য অংশগুলি কোথাও ঝুলন্ত, কোথাও আবার চূর্ণবিচূর্ণ অবস্থায় রয়েছে। বছরের পর বছর রক্ষণাবেক্ষণের অভাবে ক্ষতবিক্ষত হয়েছে গুরুত্বপূর্ণ এই কাঠামোটি। মেরামতের কাজ শুরু হলেও প্রবল বৃষ্টি, সেই কাজে বারবার বাধার সৃষ্টি করছে।
বিশেষ করে ঝাড়খণ্ড ও বীরভূমে টানা বৃষ্টির ফলে জলস্তর বেড়ে যাওয়ায়, ব্যারেজ থেকে নিয়মিত জল ছাড়তে বাধ্য হচ্ছে প্রশাসন। এখন চালকদের আশঙ্কা, এই অবস্থায় যেকোনো সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ জানিয়েছেন, প্রতিকূলতা সত্ত্বেও দ্রুততার সঙ্গে কাজ এগোচ্ছে।
তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই আবহাওয়ার পরিস্থিতিতে তিলপাড়া ব্যারেজের পূর্ণাঙ্গ সংস্কার আদৌ সম্ভব কিনা, তা নিয়ে যথেষ্ট আতঙ্কে রয়েছেন এলাকার মানুষজন।


More Stories
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
কলকাতা-হাওড়া পুরনিগমের ওয়ার্ডভিত্তিক পুনর্বিন্যাসের সংশোধনী বিল পাস, কিছুতেই স্বস্তি মিলছে না প্রাক্তন মেয়রের
পাক সংগঠন আইএসআই-এর জঙ্গি হাবড়ায় গ্রেফতার