সময় কলকাতা ডেস্ক:- দিল্লিতে অত্যাচারিত হয়ে রাজ্য জুড়ে চর্চার কেন্দ্রবিন্দু হয়েছিলেন ছিলেন মালদার চাঁচলের বাসিন্দা সাজনুর পারভীন। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে বৃহস্পতিবার তিনি তাঁর পরিবারসহ মালদায় ফিরে আসেন। বাড়ি ফিরতেই পাশে দাঁড়ায় প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব। শুক্রবার চাঁচলের বিধায়ক নিহাররঞ্জন ঘোষ তাঁর ব্যক্তিগত মাসিক সম্মানিক ভাতা থেকে সাজেনুরের হাতে বাড়ি তৈরির জন্য ১.৫ লক্ষ টাকার চেক তুলে দেন। বৃহস্পতিবার তাঁদের বাড়িতে যান তৃণমূলের অন্যান্য আধিকারিকরা।
জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি পরিবারটিকে সংবর্ধনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন। বর্তমানে রাজ্য সরকারের উদ্যোগে তাঁদের বাড়ির বাইরে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।


More Stories
সরকার গঠন : রাজ্যপালের কাছে জমা পড়ল গেজেট নোটিফিকেশন
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ