Home » শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পরিচালিত কন্যা সুরক্ষা যাত্রায় চরম বিশৃঙ্খলা বারাসাতে

শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পরিচালিত কন্যা সুরক্ষা যাত্রায় চরম বিশৃঙ্খলা বারাসাতে

সময় কলকাতা ডেস্ক:- বারাসাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পরিচালিত কন্যা সুরক্ষা যাত্রা মিছিলে চরম বিশৃঙ্খলা। মিছিল চলাকালীন হাতাহাতি। অভিযোগ তৃণমূলের গুন্ডারা চড়াও হয় শুভেন্দু অধিকারীর উপর। তারপরেই বিক্ষোভের মধ্যে চলে হাতাহাতি।

সূত্রের খবর, শুভেন্দুর নেতৃত্বে মিছিল যখন বারাসাত চাঁপাডালি মোড়ে আইএনটিটিউসি পার্টি অফিসের সামনে এসে পোঁছয়। তখনই শুরু হয় দুই দলের মধ্যে হাতাহাতির ঘটনা।

জানা গেছে, সেইস্থান থেকে মিছিলের বিরুদ্ধে স্লোগান তলে আইনটিটিইউসি কর্মী সমর্থকরা। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে গোটা চাঁপাডালি চত্বর। হাতাহাতি শুরু হয়। যে ঘটনা ঘটে তাকে চরম বিশৃঙ্খলা বললেও কম হবে।

বিজেপি এবং তৃণমূলের হাতাহাতি এমন পর্যায়ে পোঁছয় যে শুরু হয় জুতো ছোড়াছুড়ি। হাতাহাতির ফলে পার্টি অফিসের সামনে থাকা, একাধিক বাইক পড়ে যায় রাস্তার উপর।

বিজেপি নেতৃত্বের অভিযোগ কোচবিহারে যা পারেনি তৃণমূলের গুন্ডারা তা এখানে চেষ্টা করেছে। অভিযোগ শুভেন্দু অধিকারীকে মারার চেষ্টায় ছিল তিন-চার জনের একটি দল। অভিযোগ পুলিশের সামনেই গোটা ঘটনা ঘটলেও পুলিশ নির্বিকার। স্বভাবতই, এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়।

About Post Author