Home » সুপ্রিমকোর্টে ফের পিছিয়ে ওবিসি মামলার শুনানি

সুপ্রিমকোর্টে ফের পিছিয়ে ওবিসি মামলার শুনানি

সময় কলকাতা ডেস্ক:- দীর্ঘ টালবাহানার পর রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশে আর কোনও আইনি বাধা রইল না। ওবিসি তালিকা সংক্রান্ত মামলার শুনানি এক মাস পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট।

একইসাথে জানিয়ে দিল, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে ফল প্রকাশ করতে হবে রাজ্যকে। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল গত ২৭ এপ্রিল। তিন মাস কেটে গেলেও ওবিসি সংক্রান্ত জটিলতায় ফলপ্রকাশ আটকে ছিল। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, নতুন ওবিসি তালিকা মেনে মেধাতালিকা প্রকাশ করা যাবে না, প্রয়োজনে পুরনো বিধি মেনেই তালিকা দিতে হবে।

এই জটিলতার জেরে শুধু ইঞ্জিনিয়ারিং নয়, জয়েন্ট বোর্ডের অধীনে হওয়া বিটেক, বিফার্ম, বিআর্কিটেকচার, নার্সিং, প্যারামেডিক্যাল, জেইএলইটি, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক-স্নাতকোত্তর প্রবেশিকা সহ মোট ১০টি পরীক্ষার ফল আটকে গিয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে সেই জট কাটল। রাজ্যের লক্ষাধিক পরীক্ষার্থী এখন শ্বাস ফেলতে পারবে স্বস্তির হাওয়া।

About Post Author