Home » পুরনো মিটার ফেরানোর দাবিতে বিক্ষোভ বামদের

পুরনো মিটার ফেরানোর দাবিতে বিক্ষোভ বামদের

সময় কলকাতা ডেস্ক:- বর্তমামনে পশ্চিমবঙ্গে প্রতি ঘরে ঘরে লাগানো হচ্ছে স্মার্ট মিটার। মানুষের অভিযোগ এই স্মার্ট মিটারে বিল আসছে কল্পনার অতীত। ফলে কিছুদিন অন্তর অন্তর হচ্ছে স্মার্ট মিটারের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি। মঙ্গলবারও স্মার্ট মিটার বাতিলের দাবিতে বিক্ষোভ দেখান উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের নয়াপাড়া এলাকার মানুষেরা।

জানা গেছে, এদিন স্মার্ট মিটার বাতিল করে, পুরনো মিটার ফেরানোর দাবিতে বিক্ষোভ দেখায় সিপিআইএম। মূলত মঙ্গলবার বারাসাতের নয়াপাড়া বিদ্যুৎ অফিস চত্বর ঘেরাও করেন বাম-সমর্থকেরা।

এদিন সকাল থেকেই লাল পতাকার মিছিল ও স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। এই বিক্ষোভে অংশ নেন একাধিক সিপিআইএম কর্মী ও সাধারণ মানুষ। বাম তরফে বিদ্যুৎ দফতরের কর্তৃপক্ষকে, ডেপুটেশনও জমা দেওয়া হয়।

তাদের অভিযোগ, স্মার্ট মিটারের মাধ্যমে গ্রাহকদের ওপর চাপানো হচ্ছে অতিরিক্ত বিলের বোঝা। এ প্রসঙ্গে সিপিআইএমের স্পষ্ট হুঁশিয়ারি, তাদের দাবি না মানলে, ভবিষ্যতে আন্দোলন আরও তীব্র হবে এবং এর প্রতিবাদে রাস্তায় নামবে আরও বেশি মানুষজন।

About Post Author