Home » ফের ভোটার তালিকায় ভুয়ো নাম! এবার মেদিনীপুর।

ফের ভোটার তালিকায় ভুয়ো নাম! এবার মেদিনীপুর।

সময় কলকাতা ডেস্ক:- রাজ্যে একের পর এক ভুয়ো ভোটার। ভোটার তালিকা নিয়ে বিতর্কের শেষ নেই পশ্চিমববঙ্গে। এবারেও তার ব্যতিক্রম নয়। মৃত ভোটারের পর, মেদিনীপুর সদর বিধানসভা সংলগ্ন এলাকায় হদিশ মিলেছে ভুয়ো ভোটারের। মূলত কালগাং মালিয়াড়া ১৩১ নম্বর বুথে, মোট ১২১৯ জন ভোটারের তালিকায় একজনের ভুয়ো নাম রয়েছে। অভিযোগ, একই বাড়ির নম্বরে রয়েছে রবীন্দ্রনাথ মাহালির ভোটার কার্ড। আর সেই বাড়ির নম্বরেই ভোটার কার্ড তৈরি হয়েছে রবীন্দ্রনাথ অধিকারীর নামে।

এ প্রসঙ্গে বিজেপির অভিযোগ, এই দায় স্বীকার করে নিয়েছে শাসকদল তৃণমূল। তারা আরও জানিয়েছে এই নামটি ভুয়ো। অপরদিকে বুথের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা, ভুলের দায়টি সম্পূর্ণ বিএলও-এর ওপর চাপিয়েছেন। ফের একবার শুরু হয়েছে ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে নতুন রাজনৈতিক তরজা।

কে আসল রবীন্দ্রনাথ মাহালি নাকি রবীন্দ্রনাথ অধিকারী?

এই নিয়ে মুখ খুলেছেন কালগাং মালিয়াড়ার ২১৮ নম্বর বাড়ির বাসিন্দা তারামণি ৷ তাঁর পদবি অবশ্য মাহালি ৷ তিনি নিজেকে রবীন্দ্রনাথ মাহালির স্ত্রী হিসেবেই পরিচয় দিয়েছেন ৷

এদিন তারামণি বলেন, ‘‘আমরা কোনওভাবেই অধিকারী পরিবার নই । আমরা মাহালি পরিবার । অধিকারী পদবির এখানে কেউ থাকে না ৷ আমরা ভোটের সময় মাহালি হিসেবেই ভোট দিই ৷ বাকি কোথায় সমস্যা, সেটা সংশ্লিষ্ট আধিকারিক ও পঞ্চায়েতরা বলতে পারবে । তবে ভুয়ো ভোটার হলে নাম অবশ্যই বাদ যাওয়া উচিত ৷ না-হলে আমরা হয়রানির শিকার হচ্ছি ৷’’

About Post Author