সময় কলকাতা ডেস্ক:- কমিশন বলার পরও নির্বাচনী কাজে যুক্ত পাঁচ সরকারি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ মানেনি রাজ্য। ‘ডেডলাইন’ পেরিয়ে যেতেই মুখ্যসচিব মনোজ পন্থকে তলব করে কমিশন। তিনি যাবেন বলেই জানিয়ে দিয়েছিলেন। সেইমতো বুধবার সকালেই দিল্লি রওনা দিলেন মুখ্যসচিব।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের কয়েকমাস বাকি থাকতেই এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজ্য ও জাতীয় নির্বাচন কমিশনের সংঘাতের ছবি ফুটে উঠেছে। কমিশন তলবের নোটিস পাঠিয়ে বুধবার বিকেল ৫টার মধ্যে হাজিরার নির্দেশ দিয়েছিল মনোজ পন্থকে। এদিন সকালেই কলকাতা বিমানবন্দরে দেখা যায় তাঁকে। সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি তিনি। নির্বাচনের আগে কমিশনের এমন কড়া ভঙ্গি এবং রাজ্যের দ্রুত সাড়া, রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে।
তবে, পাল্টে গেল কি নবান্নর কৌশল? অতীতে একাধিকবার দেখা গিয়েছে, কমিশনের নির্দেশ নিয়ে টানাপোড়েনে যেত রাজ্য সরকার। কখনও চিঠি চালাচালি, কখনও চুপচাপ উপেক্ষা। এবার সেই পথে হাঁটছে না প্রশাসন, এমন ইঙ্গিতই মিলছে। যদিও এনিয়ে সরকারি স্তরে কেউ কোনও প্রতিক্রিয়া দেননি।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?